করোনায় যেন 'মৃত্যুপুরী' মার্কিন যুক্তরাষ্ট্র! ট্রাম্পের দেশ ছাপিয়ে গেল চিনকে
মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ক্রমেই সংকটজনক হচ্ছে করোনা ভাইরাসে আক্রমণের জেরে। মৃতের সংখ্যায় চিনকেও ছাপিয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই দেশ। করোনার কাছে কার্যত এক অসহায় আত্মসমর্পণের পরিস্থিতি দেখছে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ। একনজরে দেখে নেওয়া যাক করোনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান।

মৃতের সংখ্যায় চিনকে ছাপিয়ে গেল মার্কিন মুলুক
করনো জৈব অস্ত্র কী না.. তা বিশ্বে ছড়ানোর নেপথ্যে চিন না মার্কিন যুক্তরাষ্ট্র.. এমন সমস্ত আলোচনার মাঝেই মৃতের সংখ্যায় চিনকে ছাপিয়ে গেল আমেরিকা। আমেরিকায় কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩১৬৫ জন। যেখানে চিনে মৃতের সংখ্যা ৩,৩০৫ জন। যদিও চিনে মৃতের সংখ্যা নিয়ে সরকারি তালিকা প্রসঙ্গে বিতর্ক রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান
মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত ১৬৪,২৫৩ মানুষের দেহে মিলেছে করোনার চিহ্ন। মৃত্যু ছাড়িয়ে গিয়েছে ৩ হাজারের গন্ডি। নতুন করে গত ২৪ ঘণ্টায় ৪০৯ জনেরও বেশি জনের দেহে মিলেছে করোনার চিহ্ন। নতুন করে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। বিশ্বের অন্যতম শক্তিধর দেশ কেবলমাত্র ৫, ৫০৬ জনকেই করোনার দাপট থেকে বাঁচাতে পেরেছে।

বিশ্বে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা
বিশ্বে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। গত এক সপ্তাহে মৃতের সংখ্যার শতাংশ ১২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯ । করোনার জেরে মৃতের সংখ্যা ৩৭,৮১৫ জন। আক্রান্তের সংখ্যা ৭৮৫,৭৭৫ জন।

সুস্থ হয়ে উঠেছেন
বিশ্বে করোনার জেরে অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৬৫,৬০৭ জন। এছাড়াও মোট ৫৫২,৮৬৫ জন মানুষ এপর্যন্ত কোরনার জেরে অল্প আক্রান্ত। গুরুতর অসুস্থের সংখ্যা ২৯,৪৮৮ জন।












Click it and Unblock the Notifications