সীমান্ত-যুদ্ধ শুরু করে দিয়েছে চিন! ভারতকে সাবধান করে দিলেন মার্কিন সেনটর

ভারতের বিরুদ্ধে সীমান্ত-যুদ্ধ শুরু করে দিয়েছে চিন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটরের চাঞ্চল্যকর দাবি নিয়ে চর্চা শুরু হয়েছে জোরদার।

ভারতের বিরুদ্ধে সীমান্ত-যুদ্ধ শুরু করে দিয়েছে চিন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটরের চাঞ্চল্যকর দাবি নিয়ে চর্চা শুরু হয়েছে জোরদার। রিপাবলিকার মার্কিন সেনেটর জন কারনাইন বলেন, প্রতিবেশী দেশের জন্য বিপদ হয়ে দেখা দিয়েছে চিন। এই কমিউনিস্ট দেশ শুধু ভারতের জন্য নয়, অন্য প্রতিবেশী দেশের জন্যও বিপজ্জনক।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় কারনাইনের

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় কারনাইনের

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ভারতে এসেছিলেন সেনেটর জন কারনাইন। ভারত সফরে এসে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি এ বিষয়ে আলোচনাও করেন। এছাড়া একাধিক বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় কারনাইনের। সেখানে লাদাখে চিনা আগ্রাসনের বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

চিন ভয়ঙ্কর বিপদ হয়ে উঠছে প্রতিবেশী দেশগুলোর জন্য

চিন ভয়ঙ্কর বিপদ হয়ে উঠছে প্রতিবেশী দেশগুলোর জন্য

কারনাইন শুধু ভারতেই আসেননি। তিনি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে এশিয়ার একাধিক দেশেও গিয়েছিলেন। সেইসব দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে আলোচনার পর তাঁর মনে হয়েছে, চিন ভয়ঙ্কর বিপদ হয়ে উঠছে প্রতিবেশী দেশগুলোর জন্য। তার মধ্যে ভারত রয়েছ সর্বাগ্রে। এদিন সে বিষয়েই সেনেটে বক্তব্য রাখেন কারনাইন।

চিনের অন্য প্রতিবেশী দেশও আজ নয় কাল বিপদে পড়বে

চিনের অন্য প্রতিবেশী দেশও আজ নয় কাল বিপদে পড়বে

মার্কিন সেনেটর জন কারনাইন সেনেটে বক্তব্য রাখতে গিয়ে বলেন, চিনের সঙ্গে যে সমস্ত দেশে সীমান্ত ভাগ করেছে, তাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে রয়েছে। ভারতের সঙ্গে তো সীমান্ত যুদ্ধ শুরু করে দিয়েছে চিন। এবার অন্য দেশও এই বিপদ থেকে রক্ষা পাবে না। চিনের অন্য প্রতিবেশী দেশও আজ নয় কাল বিপদে পড়বে।

আন্তর্জাতিক জলরাশিতে নৌ পরিবহণে বাধা দিচ্ছে চিন

আন্তর্জাতিক জলরাশিতে নৌ পরিবহণে বাধা দিচ্ছে চিন

চিন শুধু ভারতকে হুমকি দিয়েই ক্ষান্ত নেই, তারা তাইওয়ানকে সম্প্রতি হুমকি দিয়েছে। আন্তর্জাতিক জলরাশিতে নৌ পরিবহণে বাধা দিচ্ছে চিন। আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চিনের বিপদ নিয়ে আলোচনা করেছি। তাতে স্পষ্ট চিন বড়সড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে ভারত-সহ প্রতিবেশী দেশগুলোর সামনে।

ভারতের সীমানায় চিনের লালফৌজ ঢুকে পড়েছিল

ভারতের সীমানায় চিনের লালফৌজ ঢুকে পড়েছিল

চিনা ফৌজ ভারতের সীমানায় ঢুকে পড়েছিল আগেও। ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারতের সীমানায় চিনের লালফৌজ ঢুকে পড়তেই সংঘর্ষ শুরু হয়েছিল। সেখানে রক্তক্ষয়ী সংগ্রামে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। ভারতও পাল্টা দিয়েছিল। ১৯৭৫ সালরে পর সেবারই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রাণহানির ঘটনা ঘটে। কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়।

প্রতিরক্ষার স্বার্থে পাল্টা সৈন্য মজুত রাখতে চাইছে ভারত

প্রতিরক্ষার স্বার্থে পাল্টা সৈন্য মজুত রাখতে চাইছে ভারত

ভারত যে চিন থেকে সাবধান থাকতে শুরু করেছে, তা সম্প্রতি উত্তরপ্রদেশের এক্সপ্রেসওয়েতে এয়ারস্ট্রিপের ব্যবস্থায় পরিষ্কার। ভারত সাবধানতামূলক সমস্ত ব্যবস্থা তৈরি করে রাখছে। চিনা ফৌজের মোকাবিলায় যা যা করণীয়, তা তৈরি করে রাখতে ভারত। চিন যেমন তৈরি হচ্ছে, ভারতও তৈরি তার মোকাবিলায়। ভারতের বিদেশমন্ত্রকও বলেছিল সীমান্তে চিনের গতিবিধিও উসকানিমূলক। তাই প্রতিরক্ষার স্বার্থে পাল্টা সৈন্য মজুত রাখতে চাইছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+