এক দিনে প্রায় ৪৫০০ জনের মৃত্যু আমেরিকায়! করোনা সংক্রমণের সব রেকর্ড ভাঙছে মার্কিন মুলুকে
করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যু মিছিল জারি। জানি গিয়েছে এদিনই আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গিয়েছে আরও প্রায় ৪৫০০ জন। এর জেরে আমেরিকায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩৩ হাজারে পৌঁছে গেল। এর মধ্যে শুধু মাত্র নিউ ইয়র্কেই ৩৭৭৮ জনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।

বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রত্যেকদিনই লাফিয়ে বাড়ছে
করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রত্যেকদিনই লাফিয়ে বেড়েই চলেছে। এদিনও বিশ্বজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজারের বেশি মানুষ। এবং গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন প্রায় ৯ হাজার জন। এর মধ্যে আর্ধেকই আমেরিকায়।

যুক্তরাষ্ট্রে কিছুতেই থামছে না মৃত্যু-মিছিল
মার্কিন যুক্তরাষ্ট্রে যেন কিছুতেই থামছে না মৃত্যু-মিছিল। এই মুহূর্তে সেদেশে মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬১৯ জন। এবং আক্রান্ত সবমিলিয়ে ৬ লক্ষ ৭৭ হাজার ৫৭০ জন। নতুন করে ২৫ হাজারের বেশি মানুষ আমেরিকায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উত্তর আমেরিকায় করোনা আক্রান্ত ৭ লক্ষ ২৪ হাজার
উত্তর আমেরিকায় মোট আক্রান্ত ৭ লক্ষ ২৪ হাজার মানুষ। তার মধ্যে শুধু আমেরিকায় আক্রান্ত ৬ লক্ষ ৭৭ হাজারের বেশি মানুষ। এছাড়াও কানাডায় প্রায় ৩০ হাজার মানুষ ভাইরাসের কারণে আক্রান্ত হয়েছেন।

কী অবস্থা ইউরোপে?
এদিন আমেরিকার পাশাপাশি ফ্রান্সে ৭৫৩ জন, যুক্তরাজ্য ব্রিটেনে ৮৬১ জন, বেলজিয়ামে ৪১৭ জন, ইতালিতে ৫২৫ জন, স্পেনে ৩১৮ জন এই ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন। শুধুমাত্র ইউরোপে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এবং ইউরোপ জুড়ে মৃত ইতিমধ্যে ৯১ হাজার ৯৩০ জন। ইউরোপে সবচেয়ে বেশি মানুষ স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন। এই পাঁচটি দেশেই আক্রান্তের সংখ্যা লক্ষাধিক।












Click it and Unblock the Notifications