ট্রাম্পের দখলে থাকা মিশিগানে থাবা বসাচ্ছেন বাইডেন! কোন পথে এগিয়ে যাচ্ছে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন
ট্রাম্প ক্যাম্প ও বাইডেন শিবির কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটে ২৪ ঘণ্টা পার করে হাড্ডাহাড্ডি লড়াই ধরে রেখেছেন। এদিকে, মঙ্গলবার রাত বাইডেনের হলেও বুধবার সকাল থেকে সেখানে থাবা বসাচ্ছেন ট্রাম্প। এদিন দুই শিবিরের নজরে রয়েছে মিশিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিন।

একদিকে ট্রাম্প শিবিরের দাবি, ভোটের গণনা রুখতে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। অন্যদিকে বাইডেন শিবির জানিয়েছে, যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে তিনি প্রস্তুত । এমনকি বাইডেনের আইন বিশেষজ্ঞের দল সুপ্রিম কোর্টে লড়াইয়ের বিষয়েও প্রস্তুতি নিচ্ছে। এদিকে যে মিশিগানে ট্রাম্প এতক্ষণ এগিয়ে যাচ্ছিলেন, সেখানে এবার থাবা কষাতে শুরু করেছেন বাইডেন।
শুধু তাই নয়, উইসকনসিনেও সামান্য হলেও এগিয়ে রয়েছেন বাইডেন। বাইডেন নেভাদা, উইন্সকোন থেকে এগিয়ে।শেষ পাওয়া খবরে, আলাস্কা থেকে ট্রাম্প এগিয়ে, অ্যারিজোনা থেকে এগিয়ে বাইডেন। জর্জিয়া , মিশিগন, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা থেকে এগিয়ে ট্রাম্প।
প্রসঙ্গত, পেনসিলভেনিয়ার পরিস্থিতি এখনও অজানা। সেখানে একবার ট্রাম্প , নয়তো আরেকবার বাইডেন এগিয়ে যাচ্ছেন। এদিকে বাইডেন জিতে গিয়েছেন হাওয়াই। তবে ৯টি স্টেটে তথ্য় এখনও আসা বাকি রয়েছে। সেটি সম্পন্ন হলেই মার্কিন নির্বাচনের গতিবিধি বোঝা যাবে। বিশেষজ্ঞদের দাবি ৭ টি স্টেট নির্ধারণ করে দেবে মার্কিন নির্বাচনের দিক।












Click it and Unblock the Notifications