রাশিয়ান বাহিনী চেরনিহিভকে ঘিরে রেখেছে, নিষ্ঠুরতার মূল্য চোকানোর হুঙ্কার বাইডেনের
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশ করছে। রুশ সেনা ঘিরে রেখেছে ইউক্রেনের চেরনিহিভকে।
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশ করছে। রুশ সেনা ঘিরে রেখেছে ইউক্রেনের চেরনিহিভকে। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি সমর্থন বাড়াতে 'মুক্ত বিশ্বের' আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন পোল্যান্ডে রয়েছেন। সেখানে ইউক্রেনের মন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে ন্যাটো এবং পশ্চিমাদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষমতা পরীক্ষা করেছে। তারপরও ন্যাটো মিত্র পোল্যান্ডকে রাশিয়ার আক্রমণের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস দিয়েছেন বাইডেন। পাশাপাশি যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে লাখ লাখ শরণার্থীকে এ দেশে আশ্রয় দেওয়ার প্রশংসা করেছেন।
অন্যদিকে, ইউক্রেনে মস্কোর বিশেষ অভিযান কঠোর প্রতিরোধের মুখে স্থগিত থাকার বিষয়টি সামরিক কৌশল কি না তা নিয়েও পর্যালোচনা শুরু হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এমনই জায়গায় দাঁড়িয়ে রয়েছে রাশিয়া এখন কোন পন্থা অবলম্বন করবে তা নিয়েও সন্দিগ্ধ ইউক্রেন। এদিন বাইডেনের সামনে তা তুলে ধরেছেন ইউক্রেনের মন্ত্রীরা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এবং প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সাক্ষাৎ করেন। হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ানদের নৃশংস যুদ্ধের জন্য জবাবদিহি করতে হবে এবং গণতান্ত্রিক নীতির মূলে থাকা একটি ভবিষ্যৎকে রক্ষা করার জন্য একটি বড় ভাষণ দেবেন বাইডেন।
বিডেন পোল্যান্ডকে আশ্বস্ত করারও চেষ্টা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার যেকোনও আক্রমণের বিরুদ্ধে তাদের রক্ষা করার কথা জানিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে ন্যাটো-মিত্র প্রতিবেশী ইউক্রেনের যুদ্ধ-শরণার্থী সংকটের ভার বহন করেছে। বাইডেন বলেন, "আপনার স্বাধীনতা আমাদের।" বাইডেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদাকে একথা বলেন যখন তাঁরা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের অবসানের জন্য যৌথ লক্ষ্য নিয়ে আলোচনা করছিলেন।
রাশিয়ান বাহিনী বেলারুশের সীমান্তের কাছাকাছি একটি শহর স্লাভুটিচ দখল করেছে। ওই শহরে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের কর্মীরা বসবাস করত বলে জানিয়েছেন কিইভ অঞ্চলের গভর্নর। আক্রমণকারীরা বেসামরিক লোকদের প্রতিরোধের মুখোমুখি হয়েছিল এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছিল তারা।
বর্তমান পরিস্থিতিতে উত্তর ইউক্রেনের একটি শহর চেরনিহিভ পরবর্তী মারিউপোল হওয়ার আশঙ্কা করছে। রাশিয়ান সৈন্যদের দ্বারা অবরুদ্ধ এই শহরটিতে ক্রমাগত বোমাবর্ষণ এবং গোলাবর্ষণ করা হচ্ছে। খাদ্য ও পানীয় জলের অভাব দেখা দিয়েছে ইতিমধ্যে। চেরনিহিভ থেকে বেরিয়ে আসার পথগুলি পরিকল্পিতভাবে কেটে ফেলা হচ্ছে। শহরের মেয়র শনিবার জানান, এ পর্যন্ত প্রায় ২০০ বেসামরিক লোক নিহত হয়েছেন।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মস্কো বড় আকারের স্থল অভিযানের ঝুঁকির পরিবর্তে নির্বিচারে বিমান এবং আর্টিলারি বোমা হামলার উপর নির্ভর করছে। এদিকে শহরটির উত্তর-পশ্চিম এবং পূর্বে দুটি প্রধান রাশিয়ান সাঁজোয়া স্তম্ভ আটকে থাকার কারণে রাজধানী কিয়েভের কাছে যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে স্থগিত হয়ে আছে।












Click it and Unblock the Notifications