চিনের উপর মধুর প্রতিশোধ আমেরিকার, টিকটকের সঙ্গে সব লেনদেন ব্যান করার সিদ্ধান্তে সিলমোহর ট্রাম্পের
চিনের উপর মধুর প্রতিশোধ আমেরিকার, টিকটকের সঙ্গে সব লেনদেন ব্যান করার সিদ্ধান্তে সিলমোহর ট্রাম্পের
যাকে বলে একেবারে মধুর প্রতিশোধ। চিনকে ভাতে মারার সব কৌশল নিয়ে ফেলেছে আমেরিকা। ভারতের বাজারে টিকটক নিষিদ্ধ হওয়ার পর এবার আমেরিকাতেও টিকটক,উইচ্যাটের ব্যাবসা লাটে ওঠার জোগার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক এবং ইউচ্যাটের সঙ্গে সবরকম আর্থিক লেনদেন নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে।

আমেরিকায় নিষিদ্ধ টিকটক, উইচ্যাট
চিনের সঙ্গে প্রবল বিরোধের ফল ভোগ করতে হচ্ছে একািধক চিনা সোশ্যাল মিডিয়ায় সাইটকে। আমেরিকায় নিষিদ্ধ হয়ে গিয়েছে সবরকম চিনা অ্যাপ। বিশেষ করে টিকটক এবং উইচ্যাটের মতো সোশ্যাল মিিডয়া অ্যাপ। যার জেরে প্রবল ধাক্কা খেয়ে চিনের অর্থনীতি। আগেই ভারত প্রায় ৭৫টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেেছ। তার মধ্যে টিকটক এবং উইচ্যাটও ছিল।

টিকটকের সঙ্গে সব লেনদেন নিষিদ্ধ
চিনা অ্যাপ টিকটক এবং উইচ্যাটের সঙ্গে সব রকম আর্থিক লেনদেন নিষিদ্ধ করার কথা ঘোষণা করেলন মার্কিন প্রেসিডেট। আগামী ৪৫ দিনের মধ্যে এই নির্দেশিকা কার্যকর করার জানিয়েছেন তিনি। বাইটডেন্সের সঙ্গেও সবরকম আর্থিক লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। এই অ্যাপ গুলির মাধ্যমে এবং এই অ্যাপগুলির সঙ্গে কোনও রকম আর্থিক লেনদেন আগামী ৪৫ দিন পর বেআইনি হিসেবে বিবেচিত হবে বলেও জানিয়েছেন তিনি।

তথ্যচুরির অভিযোগ
চিনা অ্যাপ উইচ্যাট এবং টিকটকের মাধ্যমে একাধিক তথ্য পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে আমেরিকা। চিনা সংস্থাগুলি জাতীয় সুরক্ষার পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। জাতীয় সুরক্ষা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে।

আমেরিকা চিন দ্বন্দ্ব
বাণিজ্যে শুল্ক নিয়ে এবার তুমুল দ্বন্দ্ব তৈরি হয়েছিল চিন এবং আমেরিকার সঙ্গে। সেই পারদ আরও চড়তে শুরু করে করোনা সংক্রমণের পর। আমেরিকায় করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার নিলে চিনকেই এর জন্য দায়ী করেছেন ট্রাম্প। তার জেরেই ভারত চিন সম্পর্কে প্রবল বিরোধ তৈরি হয়।












Click it and Unblock the Notifications