প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর আলোচনা 'বিতর্কিত' বিষয়ে! কেন বিদেশের মাটিতে বললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতে জি ২০ সম্মেলন শেষে সরকারি সফরে গিয়েছেন ভিয়েতনামে। সেখানে তিনি বলেছেন, জি ২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সময় মানবাধিকার, নাগরিক সমাজ এবং মুক্ত গণমাধ্যমের ভূমিকা-সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, মোদীর সঙ্গে আলোচনায় তিনি মানবাধিকার, সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা, মুক্ত প্রেসের সঙ্গে সমৃদ্ধশালী দেশ গড়ার গুরুত্বকে সম্মান জানিয়েছেন। এব্যাপারে তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন বলে জানিয়েছেন।

joe biden

তবে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ভারতে ঝড় তুলেছে। কংগ্রেস প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বলেছেন, না প্রেস কনফারেন্স করুঙ্গা, না করনে দুঙ্গা। তবে এর কোনও প্রভাব ফেলেনি।

জয়রাম রমেশ বলেছেন, মিস্টার বাইডেন ভিয়েতনামে একই কথা বলেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীর মুখের ওপর বলেছিলেন মানবাধিকার, সুশীল সমাজের ভূমিকা ও মুক্ত সংবাদ পত্রের প্রতি সম্মানের বিষয়ে।

এর আগে রমেশ অভিযোগ করেছিলেন, দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকের পরে বাইডেনের দলকে মিডিয়ার সঙ্গে কথা বলতে এহং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বৈঠক সম্পর্কে প্রশ্ন তুলতে দেওয়া হয়নি। তিনি আরও বলেছেন, ১১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট বাইডেন ভিয়েতনামে থাকা মিডিয়ার কাছ থেকে প্রশ্ন নেবেন, এতে অবাক হওয়ার কিছু নেই। এটাই মোদীর স্টাইল।

জো বাইডেন হ্যানয়ে বলেছেন, তিনি ভারত-মার্কিন অংশীদারিত্বকে শক্তিশালী করার উপায় নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। পাশাপাশি দিল্লিতে তাঁর নেতৃত্ব এবং জি ২০ শীর্ষ সম্মেলনের আয়োজনের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+