USA Mass Shooting: কানসাসে বন্দুকবাজের হামলা, প্রাণ হারালেন এক মহিলা, আহত অন্তত ২২
মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলা। এবার কানসাসে সিটি চিফ সুপার বোল ভিকট্রি ব়্যালিতে গুলি চলল। ঘটনায় মারা গিয়েছেন একজন। আহত অন্তত ২২ জন মানুষ। এঁদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা সঙ্কটজনক। পুলিশ জানিয়েছে, উপস্থিত জনতার মধ্যেই কয়েকজন ঝাঁপিয়ে পড়েন দুষ্কৃতীদের মধ্যে একজনের ওপর। বন্দুকবাজেরা এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল। অনুষ্ঠানের একেবারে শেষে এসে এই ঘটনা ঘটে।
বন্দুকবাজ গুলি চালাতে শুরু করলেই জনতার মধ্যে থেকে একজন বেরিয়ে এসে তাকে জব্দ করার চেষ্টা করে। তাকে ছাড়িয়ে বন্দুকবাজ উঠে দাঁড়াতেই ফের আর এক দর্শক আততায়ীকে কাবু করেন। তাঁকে সঙ্গ দেন আরও কয়েকজন উপস্থিত জনতা। এরপর আততায়ীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বন্দুকবাজের হামলায় লিসা লোপেজ গালভান নামে এক মহিলা প্রাণ হারিয়েছেন। তিনি দুই সন্তানের মা। আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়েছে। লিসার পেটের নিচের দিকে গুলি লেগেছিল বলে কানসাস পুলিশ জানিয়েছে।
ঘটনায় যারা আহত হয়েছেন সেই অন্তত ২২ জনের মধ্যে ৯ জন শিশু রয়েছে। ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী যোগ নেই বলেও পুলিশ জানিয়েছে। তবে ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পিছনে কী উদ্দেশ্য রয়েছে তা পুলিশ জানার চেষ্টা করছে। কানসাস পুলিশের কর্তা এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ নিজের ডিপার্টমেন্টের আধিকারিকদের ওপরই। অনুষ্ঠানের সময় ওই এলাকায় ৮০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। তারপরও কী করে পুলিশের নজর এড়িয়ে এই ঘটনা ঘটল তা নিয়েই কানসাস শহরের পুলিশ কর্তা ক্ষোভ উগরে দিয়েছেন।












Click it and Unblock the Notifications