ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা, মেরিল্যান্ড শুটিংয়ে নিহত ৩, আহত ২

মেরিল্যান্ড বিজনেস পার্কে শুটিংয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২ জন।

ফের একবার আমেরিকায় বন্দুকবাজের হামলার খবর প্রকাশ্যে এল। মেরিল্যান্ড বিজনেস পার্কে শুটিংয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২ জন।

ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা, মেরিল্যান্ড শুটিংয়ে নিহত ৩

বাল্টিমোর থেকে এই জায়গার দূরত্ব ৪৮ কিলোমিটার। হারফোর্ডের কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, একজন বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। অভিযুক্ত বছর ৩৭-এর রাডি লাবিব প্রিন্স বলে পুলিশ জানিয়েছে।

গুলি চালানোর পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। আহত ও নিহতরা সকলে অ্যাডভান্স গ্রানাইট সলিউশনস নামে একটি সংস্থায় কর্মরত ছিলেন। পরে জানা গিয়েছে, অভিযুক্ত প্রিন্সও ওই সংস্থার কাজ করছিল।

সকাল ১০টা নাগাদ গ্রানাইট সলিউশনসের অফিসে ঢুকে পাঁচজনকে গুলি করে প্রিন্স। আহত দুজনকে বাল্টিমোরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+