ট্রাম্প সরকারের কোপে গুগল, সার্চ ইঞ্জিন প্রভাবিত করার অভিযোগ
ট্রাম্প সরকারের কোপে গুগল, সার্চ ইঞ্জিন প্রভাবিত করার অভিযোগ
বিশ্বের একমাত্র টেক জায়েন্ট গুগলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে। সার্চ ইঞ্জিনকে বেআইনিভাবে প্রভাবিত করছে গুগল। তাতে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে এই অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমেরিকার আইন বিভাগ। তাতে সামিল হয়েছে আমেরিকার প্রায় ১১টি স্টেট।

আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে গুগলের বিরুদ্ধে এই গুরুতর অভিযোেগ ট্রাম্প সরকারের রাজনৈতিক অভিষন্ধি রয়েছে বলে মনে করছে একাংশ। কারণ একাধিকবার ট্রাম্প সরকার অনলাইনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছিল। ভোট এগিয়ে আসতেই তাই নিয়ে আরও সরব হয়েছে তারা।
গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আমেরিকার বিচার বিভাগ। এর আগে ২০০১ সালে মাইক্রোসফটের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের করেছিল মার্কিন সরকার। তার পরে গুগলের বিরুদ্ধে একই অভিযোগ এনেছে তাঁরা। যদিও গুগলের পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থার এমডি সুন্দর পিচাই দাবি করেছেন সার্চ ইঞ্জিনে কোনও রকম প্রভাব বিস্তার করে না গুগল। মানুষ স্বতোঃস্ফূর্ত ভাবেই গুগল ব্যবহার করে থাকেন।












Click it and Unblock the Notifications