USA Georgia School Shooting: ফের আমেরিকার স্কুলে বন্দুকবাজের হানা, মৃত ৪, আতঙ্ক জর্জিয়ায়

আমেরিকা ফের বন্দুকবাজের হানা এবার জর্জিয়া প্রদেশের একটি উচ্চ বিদ্যালয়ে গোলাগুলির জেরে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন। আততায়ী এক ১৪ বছরের কিশোর বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে সে ওই স্কুলের পড়ুয়া কিনা তা এখনও স্পষ্ট নয়।

জর্জিয়া প্রশাসনের তরফে সেখানকার স্কুলে হামলার ঘটনা স্বীকার করা হয়েছে এবং বেশ কয়েকজন মানুষ যে ইতিমধ্যে হতাহত হয়েছেন সেটাও প্রশাসনের তরফে জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার খবর পেয়েই জর্জিয়ার অ্যাপালাচি হাই স্কুলে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স পৌঁছে যায়। এমনকী মেডিক্যাল হেলিকপ্টারে করেও আহতদের স্থানান্তরিত করা হয়।

ব্য়ারো কাউন্টি শেরিফের অফিস সূত্রে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ২৩ মিনিট নাগাদ গুলি চালানোর শব্দ শোনা যায়। সেইমতো তাঁদের কাছে খবর এলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তারপরে অপারেশন চালিয়ে পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটকে থাকা ছাত্রছাত্রীদের নিরাপদে সরিয়ে আনা হয়। ঘটনার তদন্ত চলছে। তবে ঠিক কতজন হতাহত সেটা আপাতত শেরিফের অফিসের তরফে তখন জানানো হয়নি।

তবে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্কুল লকডাউন করে তল্লাশি শুরু করেছিল পুলিশ। পরিষ্কারভাবে স্কুলে আসতে ও বেরতে বারণ করা হয়। সকাল সাড়ে দশটায় এই অভিযান শুরু হয়। এক ঘণ্টা পরে সকাল সাড়ে ১১টা নাগাদ পড়ুয়াদের নিশ্চিন্তে বের করে আনা হয়। সেই সময়ে জর্জিয়ার অন্য স্কুলগুলিতেও সফট লকডাউন করা হয়েছিল।

ঘটনায় একজনকে আটক করা হয়। তবে অভিযুক্ত আততায়ীর পরিচয় স্পষ্ট নয়। এফবিআইয়ের তরফেও স্থানীয় প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+