রোগীর দেহ থেকে ৬০ কেজি ওজনের টিউমার কেটে বাদ দিলেন চিকিৎসক
মিসিসিপির বাসিন্দা এক ব্যক্তির দেহ থেকে প্রায় ৬০ কেজি ওজনের টিউমার কেটে বাদ দিলেন ক্যালিফোর্নিয়ার এক চিকিৎসক। রোগীর নাম রজার লোগান (৫৭)।
ক্যালিফোর্নিয়া, ৭ ফেব্রুয়ারি : মিসিসিপির বাসিন্দা এক ব্যক্তির দেহ থেকে প্রায় ৬০ কেজি ওজনের টিউমার কেটে বাদ দিলেন ক্যালিফোর্নিয়ার এক চিকিৎসক। বাকী সব জায়গায় চিকিৎসকরা জানিয়েছিলেন দেহের মধ্যে থাকা টিউমারটি ফ্যাট ছাড়া আর কিছু নেই।[ভারতের এই রাজ্যে রয়েছে এমন উড়ো জাহাজ রেস্তরাঁ! যেতে পারেন আপনিও]
রোগীর নাম রজার লোগান (৫৭)। ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড মেমোরিয়াল হাসপাতালে গত ৩১ জানুয়ারি রজারের টিউমারটি শল্য চিকিৎসা করে বাদ দেওয়া হয়। কিছুদিন হাসপাতালে থাকার পরে ফের তিনি মিসিসিপিতে নিজের বাড়িতে ফিরতে পারবেন।[সন্তানের জন্ম দিতে চলেছেন এক ব্রিটিশ পুরুষ]

রজারের চিকিৎসক বিপুল দেব জানিয়েছেন, নিম্নাঙ্গে একেবারে ছোট অবস্থায় ধরা পড়ে টিউমারটি। পরে তা বাড়তে বাড়তে অনেকটা বড় হয়ে যায়। প্রায় একদশক ধরে রজারের দেহে টিউমারটি বাড়ছিল।[স্মার্টফোনের জন্যও এবার এসে গেল টয়লেট পেপার!]
এর আগে যত জায়গায় রজায় চিকিৎসা করিয়েছিলেন, সমস্ত জায়গায় চিকিৎসকেরা বলেছেন এটা ফ্যাট ছাড়া আর কিছু নয়। এদিকে টিউমারটি বাড়তে বাড়তে এত বড় হয়ে গিয়েছিল যে রজার চেয়ারে বসলে টিউমারটি বাড়িতে ঠেকে যেত।['কী খান আপনি?' ঠান্ডা গলায় কিশোরের উত্তর 'মানুষ']
টিউমারটি ১৩০-১৪০ পাউন্ড (৬০ কেজির কম-বেশি) হয়ে গেলে চিকিৎসকেরা বলেন এটি অপারেশন করলে রজারের বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। তবে হাল ছাড়েননি রজারের স্ত্রী কিটি লোগান। তিনি এরপরে খোঁজ করেন চিকিৎসক বিপুল দেবের। এরপরে মিসিসিপি থেকে ২ হাজাপ মাইল পথ পাড়ি দিয়ে ক্যালিফোর্নিয়া এসে চিকিৎসা করান রজার।[বউয়ের কামড়ে বেঘোরে প্রাণ গেল বরের]
আর এখন তাঁর টিউমার শরীর থেকে কেটে বাদ দেওয়া গিয়েছে। তিনি সুস্থ রয়েছেন। আগামী কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে স্বাভাবিক জীবন শুরু করবেন বলে আশা করছেন। অপারেশনের পরে অভিভূত রজার জানিয়েছেন, বহুদিন দুটো পা এক জায়গায় করতে পারিনি। এবার তা পারব। আমি খুব খুশি।[৯ বছর ধরে সুপার মার্কেট চালাচ্ছে এই বিড়াল !]
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications