করোনা প্রতিরোধে ৯০ হাজার কোটির আর্থিক প্যাকেজ আমেরিকার! কোন খাতে কত বরাদ্দ?

৯০,০০০ কোটি ডলারের কোভিড প্যাকেজ ঘোষণা আমেরিকায়

অর্থনীতি হোক বা স্বাস্থ্যব্যবস্থা, করোনার যাঁতাকলে পড়ে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রই। বাদ যায়নি কোনও দেশই। এদিকে করোনাকালেই নির্বাচনী বৈতরণী পার করেছে আমেরিকা। এদিকে ভোটের আগেই করোনা বিধ্বস্ত অর্থনীতিকে সারিয়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। এবার সেই পথেই খানিক অগ্রসর হল আমেরিকা। ভাঙা অর্থনীতি জোড়া লাগাতে ইতিমধ্যেই ৯০,০০০ কোটি ডলারের কোভিড প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন কংগ্রেস। এমনকী কোন খাতে কত টাকা খরচ হবে তা নির্ণয়ের জন্য এই সম্পর্কিত একটি বিলের সমপক্ষে সোমবার চূড়ান্ত ভোটাভুটিও হল হোয়াইট হাউসে।

বেকার সহ ক্ষতিগ্রস্ত জনসাধারণের উন্নতিতে অর্থ

বেকার সহ ক্ষতিগ্রস্ত জনসাধারণের উন্নতিতে অর্থ

প্যাকেজের বিষয়ে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখেন হোয়াইট হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি, সেনেট ও ডেমোক্রেটিক দলের নেতা চাক স্কুমার সহ মার্কিন কংগ্রেসের অন্যান্যরা। জানা যায়, বিল মোতাবেক প্রত্যেক প্রাপ্তবয়স্ক, শিশু ও বছরে ৭৫,০০০ ডলার পর্যন্ত উপার্জনকারীদের মাথাপিছু ৬০০ ডলার ও বছরে ১.৫ লক্ষ ডলার পর্যন্ত উপার্জনকারী যুগলদের ১,২০০ ডলার পর্যন্ত দেওয়ার কথা ভাবা হয়েছে। পাশাপাশি বেকারদের সাপ্তাহিক ৩০০ ডলার দেওয়ার কথাও ভাবা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, মার্চে মার্কিন ডাক বিভাগের নেওয়া ১,০০০ কোটির ঋণও মকুব করার কথা বলা হয়েছে এই প্যাকেজেরই আওতায়।

স্কুল, প্রেক্ষাগৃহ সহ আরও একঝাঁক ক্ষেত্রে অর্থসাহায্য

স্কুল, প্রেক্ষাগৃহ সহ আরও একঝাঁক ক্ষেত্রে অর্থসাহায্য

অন্যদিকে সরকারি সূত্রে জানানো হয়েছে, সরকারি সহ সমস্ত সংবাদপত্র, টিভি ও রেডিও সম্প্রচারক ক্ষেত্রের বেতনভোগীদের জন্য ২৮,৪০০ কোটি ডলার ধার্য হয়েছে। পাশাপাশি ১,৫০০ কোটি স্বাধীন প্রেক্ষাগৃহ ও ২,০০০ কোটি ডলার দুর্যোগ মোকাবিলার জন্য প্রদান করবে সরকার। অন্যদিকে মার্কিন পঠনপাঠন ব্যবস্থাতেও আর্থিক সাহায্য করার কথা হয়েছে এই প্যাকেজে। স্কুল-কলেজের পরিকাঠামো খাতে ৮,২০০ কোটি ডলার ও ১,০০০ কোটি ডলার শিশুদের পরিচর্যা খাতে ব্যয় হবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি হাসপাতালে রোগীদের ক্ষেত্রেও দেওয়া হয়েছে নানাবিধ সুবিধা।

পরিবহন ব্যবস্থা ও ভ্যাকসিনের ক্ষেত্রে আর্থিক সাহায্যের আশ্বাস

পরিবহন ব্যবস্থা ও ভ্যাকসিনের ক্ষেত্রে আর্থিক সাহায্যের আশ্বাস

মার্কিন প্রশাসনের এই প্যাকেজের আওতায় ৪,৫০০ কোটি ডলার ধার্য হয়েছে শুধুমাত্র পরিবহন খাতেই। জানা গেছে, ১,৫০০ কোটি ডলার উড়ান সংস্থার কর্মীদের বেতন বাবদ, ১,০০০ কোটি ডলার হাইওয়ে নির্মাণ ও বিমানবন্দরের ক্ষেত্রে ৪০০ কোটি ডলার ধার্য হয়েছে। তাছাড়াও অতিমারীর আবহে ৩১শে জানুয়ারির মধ্যে নাগরিকদের বাড়ি সংক্রান্ত সমস্যার জন্য ২,৫০০ কোটি ডলার নির্ধারিত হয়েছে। স্কুমার জানিয়েছেন, বিনামূল্যে ভ্যাকসিনের সমবন্টনের জন্য নির্ধারিত হয়েছে ৩,০০০ কোটি ডলার। সূত্রের খবর, খাদ্যসঙ্কট ঘোচাতে খাদ্যব্যাঙ্ক ও পুষ্টি প্রকল্পগুলির জন্য ১,৩০০ কোটি ডলার ধার্য হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্যও ১,৩০০ কোটি ডলার নির্ধারণ করেছে মার্কিন কংগ্রেস।

ইন্টারনেট সংযোগের জন্যও বড়সড় পদক্ষেপ

ইন্টারনেট সংযোগের জন্যও বড়সড় পদক্ষেপ

এদদিকে বর্তমান সময়ে দাঁড়িয়ে খাদ্য, বস্ত্র ও বাসস্থান ছাড়াও মানুষের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল নেট-সংযোগ। আৎ একথা মাথায় রেখেই নেট-খাতে ৭০০ কোটি ডলার অনুমোদন করা হয়েছে নয়া প্যাকেজে। এর মধ্যে ১৯০ কোটি ডলার মার্কিন নেটব্যবস্থার নিরাপত্তাজনিত খাতে ও ৩২০ কোটি ডলার নাগরিকদের ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার ক্ষেত্রে খরচ হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে টিকাকরণ প্রক্রিয়ায় সহযোগীতার জন্য ৪০০ কোটি ডলার অনুমোদন হয়েছে এই প্যাকেজ। পাশাপাশি ছোট ব্যবসা ও স্বল্প আয়ের ক্ষেত্রগুলিকে বাঁচানোর উদ্দেশ্যে কর ছাড় ও সরাসরি বিনিয়োগের মত কৌশলের উল্লেখ রয়েছে এই প্যাকেজে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+