৯২ বছর বয়সে ২৬ মাইল দৌড়ে নয়া বিশ্বরেকর্ড মার্কিন বৃদ্ধার

সান দিয়াগো, ১ জুন : সাফল্যকে চেখে দেখতে চাইলে বয়স কোনও বাধাই নয়। ফের একবার তা প্রমাণ করলেন ৯২ বছর বয়সী এক মার্কিন মহিলা।

এই বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে এক ম্যারাথন প্রতিযোগিতায় নেমে ২৬ মাইল দূরত্ব দৌড়ে শেষ করেছেন হ্যারিট থমসন নামে ওই বৃদ্ধা। এবং একইসঙ্গে সবচেয়ে বেশি বয়সী মহিলা হিসাবে ম্যরাথন দৌড় শেষ করার রেকর্ড গড়েছেন তিনি।

৯২ বছর বয়সে ২৬ মাইল দৌড়ে নয়া বিশ্বরেকর্ড মার্কিন বৃদ্ধার


দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে দৌড় শুরু করে হ্যারট থমসন গিয়ে দৌড় থামান সান দিয়াগোতে। ২৬ মাইল দৌড়তে সময় নেন মাত্র ৭ ঘণ্টা ২৪ মিনিট ও ৩৬ সেকেন্ড।

শারলট অবজার্ভার নামে স্থানীয় একটি সংবাদপত্র জানিয়েছে, দৌড় শেষে খানিকটা আড়ষ্ট হয়ে পড়েন হ্যারট। তিনি নিজে জানিয়েছেন, "২১ মাইলের পর থেকে আমি ক্লান্ত হয়ে পড়ি। কারণ আমাকে চড়াইয়ে উঠতে হচ্ছিল।"

জানা গিয়েছে, এর আগে সবচেয়ে বয়স্ক মহিলা যিনি ম্যারাথন দৌড় শেষ করেন তাঁর নাম ছিল গ্ল্য়াডিস বারিল। তাঁর বয়স ছিল ৯২ বছর ১৯ দিন। আর নতুন রেকর্ড তৈরি করা হ্যারটের বয়স ৯২ বছর ৬৫ দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+