US Withdraws from WHO: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে গেল আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের; নেপথ্যে কী কারণ?
US Withdraws from WHO: মসনদে বসেই একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। সোমবার ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট (US President) হিসেবে শপথ গ্রহণের (Oath Taking) পর ভাষণে একাধিক বিস্ফোরক সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। আর এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওরফে WHO থেকে অবিলম্বে আমেরিকা যুক্তরাষ্ট্রকে সরানোর (Withdrawl) ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প জানান, কোভিড ১৯ এর মতো অতিমারীর মোকাবিলা করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকটের ঘটনায় ব্যর্থতা প্রমাণ করেছে হু। সেকারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সোমবার বেলা গড়াতেই বিস্ফোরক এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনী প্রচারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে প্রত্যাখ্যানের কথা বলেছিলেন ট্রাম্প। আর তাই মসনদে বসেই পরিকল্পনা কার্যকর করছেন তিনি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমেরিকাকে সতর্ক করে তাঁরা বলছেন, হু থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা হলে বিশ্বব্যাপী রোগ বিস্তারের উপর নজরদারি ও জরুরি অবস্থায় সাড়া দানের ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। বিশ্বব্যাপী স্বাস্থ্যব্যবস্থার উপর বিপর্যয় নেমে আসতে পারে বলে মত তাঁদের।
আমেরিকার সরে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রবল সংকটের মুখে ঠেলে দিতে পারে। হু-এর আর্থিক তহবিলে সবচেয়ে বড় জোগানদাতা আমেরিকা। ২০২২-২৩ অর্থবর্ষে হু এর তহবিলে ১৬ শতাংশ অনুদানই আমেরিকা দিয়েছিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্যাগ করে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে ট্রাম্প অবশ্য স্বাস্থ্যক্ষেত্রে একাধিক শীর্ষপদে নিয়োগ করেছেন।
তবে এই প্রথম নয়, ২০২০ সালে কোভিড ১৯ রোগের প্রাদুর্ভাবের সময়ই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়তে উদ্যোগী হয়েছিলেন ট্রাম্প। হু আদতে চিনের নিয়ন্ত্রণাধীন বলে তোপ দেগেছিলেন ট্রাম্প। করোনা পরিস্থিতি নিয়ে চিনের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ আনেন ট্রাম্প। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল ব্লক করে দেওয়ার হুমকিও দেন ডোনাল্ড ট্রাম্প।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকাকে সেবারে প্রত্যাহার করা সম্ভব হয়নি। ২০২১ সালে মসনদে বসেই প্রথম দিনেই প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন হু-এর সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করেন। তবে এবারে ক্ষমতার রাশ হাতে নিয়েই দ্রুত সব সিদ্ধান্ত কার্যকর করতে চায় ট্রাম্পের টিম। আর তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।












Click it and Unblock the Notifications