লাদাখ সংঘাতের আবহে চিনকে রুখতে এবার সেনা পাঠাবে আমেরিকা! যুদ্ধের চরম ইঙ্গিত মার্কিন সচিবের কণ্ঠে
চিন নিয়ে কার্যত রণং দেহি মেজাজে আমেরিকা। বহুদিন ধরেই চিনের সঙ্গে তাদের বাণিজ্যিক সংঘাত চলছিল। এরপর করোনা পরবর্তী সময়ে পরিস্থিতি আরও খানিকটা যুদ্ধের দিকে ঘণীভূত হতে থাকে। এদিকে, লাদাখে চিনের আস্ফালনে ভারত যোগ্য প্রত্যুত্তর দিতে শুরু করেছে। আর সেই পরিস্থিতি নিয়ে এবার বড় বার্তা দিলেন মার্কিন সচিব মাইক পম্পেও।

চিনকে রুখতে সমরাঙ্গনে আমেরিকা!
এদিন , মার্কিন সচিব মাইক পম্পেও জানান, চিন ক্রমেই দক্ষিণ এশিয়ায় একটি 'আতঙ্ক' হয়ে উঠছে। ভিয়েৎনাম, মালয়েশিয়া, ভারত,, ইন্দোনেশিয়ার কাছে চিন 'থ্রেট' হয়ে যাচ্ছে বলে ব্যাখ্যা করেন মার্কিন সচিব। যার ফলে এই দেশগুলি বহু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ।

সেনা পাঠানোর বার্তা
আমেরিকা জানায়, 'আমরা এটা নিশ্চিত করতে চাই যে, মার্কিন সেনা চিনের তরফে আসা চ্যালেঞ্জের জবাব দিতে উপযুক্ত জায়গায় মোতায়েন হতে থাকবে।' উল্লেখ্য, দক্ষিণ চিন সাগরে ক্রমাগত চৈনিক আস্ফালনকে আমেরিকা কিছুতেই মেনে নিচে পারছে না। আর তার জেরেই মার্কিন মুলুক থেকে এই বার্তা আসে।

ইওরোপ থেকে মার্কিন সেনার সংখ্যা কমছে..
মার্কিন সচিব ব্রাসেলস ফোরামে সাফ ভাষায় জানিয়ে দেন ইওরোপ থেকে মার্কিন সেনা কমিয়ে তা মোতায়েন করার ভাবনা চলছে এশিয়ায়। চিনতে রুখতে যে তলে তলে আমেরিকা কোমর বাঁধতে শুরু করেছে, তা বলাই বাহুল্য ।

ইওরোপে কেন ছিল মার্কিন সেনা ?
উল্লেখ্য, মার্কিন মুলুকের আরও এক নিশানা রাশিয়া। চিন ছাড়াও রাশিয়া আমেরিকার কাছে বড় সংকট হয়ে উঠছিল। আর তার জেরেই ইওরোপের বিভিন্ন দেশ থেকে রাশিয়ার ওপর নজর দারি শুরু করে আমেরিকা। আবার সেই ইওরোপ থেকে সেনা সরিয়ে দক্ষিণ এশিয়া যে মোতায়েন করা হবে,তার ইঙ্গিত স্পষ্ট করলেন পম্পেও।
দেশে চাকরির পরিস্থিতি: MGNREGA নিয়ে কোন আশঙ্কার মেঘ!












Click it and Unblock the Notifications