পাকিস্তানি সন্ত্রাসবাদকে জোরদার তোপ মার্কিন মুলুকের! ভারতকে সতর্ক করে ট্রাম্প প্রশাসনের বড় বার্তা
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ভারতকে নিশানা করে পাকিস্তানের তরফে একাধিকবার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি এসেছে। বারবার রক্তক্ষয়ী জঙ্গিদের বুলিই আওড়াতে শোনা গিয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরানকে।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ভারতকে নিশানা করে পাকিস্তানের তরফে একাধিকবার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বারবার রক্তক্ষয়ী জঙ্গিদের বুলিই আওড়াতে শোনা গিয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরানকে। এদিকে, ভারতীয় গোয়েন্দা বিভাগও পাকিস্তানের তরফে ভারতে জঙ্গি হামলার হুঁশিয়ারি বার্তা দিয়েছে। সেই একই সুরে সুর মিলিয়ে এদিন মার্কিন মুলুক থেকেও এসেছে সন্ত্রাস প্রসঙ্গে একই রকমের বার্তা।

পাকিস্তানকে নিশানা করে ভারতের পাশে মার্কিন মুলুক
মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-পেসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স এর সেক্রেটারি জানিয়েছেন, পাকিস্তান নিজের দেশে জঙ্গি শিবিরগুলিকে এমনভাবে তৈরি করছে যারা সীমান্ত পার করে ভারতের মধ্যে ঢুকতে চাইছে। আর এটা হচ্ছে ভারতের কাশ্মীর সম্পর্কে সিদ্ধান্তের জেরে। তিনি জানান, 'আমার মনে হয় ,চিন এই ধরনের কোনও ঝামেলায় যেতে চায় বলে..। এমন বিষয়কে চিন সমর্থন করবে বলেও মনে হয় না।'

চিন-মার্কিন প্রতিযোগিতার সম্পর্ক ও ভারত
চিনের সঙ্গে এই মুহূর্তে বিশ্ব বাণিজ্য বাজারে ব্যাপক প্রতিযোগিতায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুটি দেশের মধ্যে এই বাণিজ্যিক খাতে তুঙ্গে ঠাণ্ডা লড়াই। এমন এক প্রেক্ষাপটে , মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-পেসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স এর সেক্রেটারি শ্রিভার বলছেন, চিন পাকিস্তানকে সমর্থন করে শুধুমাত্র কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেই।

চিন-ভারত সম্পর্ক ও মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ইন্দো-পেসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স এর সেক্রেটারির দাবি, শুধুমাত্র রাজনৈতিক কারণ বাদে অন্য কোনও কারণে পাকিস্তান চিনের সমর্থন পাবে না । তবে তিনি জানাতে ভোলেননি যে, পাকিস্তানের সন্ত্রাসবাদ আস্ফালন নিয়ে গোটা বিশ্ব চিন্তিত। এই মর্মে ভারত-চিন সম্পর্কও মজবুত হওয়া দরকার বলে তিনি আশা প্রকাশ করেন।












Click it and Unblock the Notifications