নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে কানাডার তদন্তে সহযোগিতা করুন! ভারতকে আহ্বান আমেরিকার
কানাডায় খালিস্তানি সন্ত্রাসবাদী হত্যার ঘটনায় সাম্প্রতিক সময়ে সেখানে যে তদন্ত চালানো হচ্ছে, তাতে পুরো সহযোগিতার আহ্বান জানিয়েছে আমেরিকা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা প্রসঙ্গে এই কথা জানিয়েছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। বর্তমানে ভারতের বিদেশ সচিব পাঁচ দিনের সরকারি সফরে ওয়াশিংটনে রয়েছেন।
সম্প্রতি নয়াদিল্লিতে জি ২০ শীর্ষ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পরে এটাই ভারত ও আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের সাক্ষাত। প্রসঙ্গত এই বছরের জুনে ব্রিটিশ কলম্বিয়ায় শিখ সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যার পর থেকে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব চলছে।

মার্কিন .বিদেশ সচিব ব্লিঙ্কনের সঙ্গে আলোচনায় কানাডার বিষয়টি উপস্থাপিত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন এস জয়শঙ্কর। মর্যাদাপূর্ণ হাডসন ইনস্টিটিউটে প্রশ্ন উত্তরের এক অনুষ্ঠানে স্বীকারোক্তি করেছেন জয়শঙ্কর। জয়শঙ্কর জানিয়েছেন, মার্কিন পক্ষ এই সমগ্র পরিস্থিতির ওপরে তাদের অবস্থান জানিয়েছে। পাশাপাশি তিনিও আমেরিকার কাছে ভারতের উদ্বেগের কথা ব্যাখ্যা করেছেন।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন ১৮ জুন নিজ্জার হত্যার পিছনে ভারতের সরকারের হাত ছিল। ভারত ২০২০ সালেই নিজ্জারকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে। ভারত কানাডার অভিযোগকে অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে।
ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক অবস্থার কআথ উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়েছে মার্কিন বিদেশ সচিব ও ভারতের বিদেশমন্ত্রী আসন্ন শীর্ষ বৈঠকের আগে সহযোগিতায় গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে প্রতিরক্ষা, মহাকাশ এবং পরিচ্ছন্ন শক্তির ক্ষেত্রে এই গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিনে মার্কিন বিদেশ সচিব ব্লিঙ্কনের সঙ্গে নিজের সাক্ষাতকার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ব্লিঙ্কনের সঙ্গে দেখা করে দারুণ লাগছে। অন্যদিকে আমেরিকার বিদেশ সচিবও সোশ্যাল মিডিয়ায় এই মাসের শুরুতে ভারতের সভাপতিত্বে জি ২০ বৈঠক সফল হওয়ার কথা উল্লেখ করেছেন।












Click it and Unblock the Notifications