৩১ অগাস্টেই মধ্যেই আফগানিস্তান ছাড়ুক মার্কিন সেনা, অন্যথায় ফের বড় হুমকী তালিবানিদের
৩১ অগাস্টেই মধ্যেই আফগানিস্তান ছাড়ুক মার্কিন সেনা, অন্যথায় ফের বড় হুমকী তালিবানিদের
গোটা আফগানিস্তানই চলে গিয়েছে তালিবানদের দখলে। রাজধানী কাবুলেও ইতিমধ্যেই জাঁকিয়ে বসেছে উগ্রপন্থীরা। দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরফ গনি। এদিকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সম্পূর্ণ রূপে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও পরিস্থিতি বেগতিক দেখলে আরও বেশিদিন আফগান মাটিতে মার্কিন সেনা থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি। আর তাতেই চটেছে তালিবানিরা।

কাবুল বিমানবন্দরে মোতায়েন ৫০০০ মার্কিন সেনা
এদিকে কাবুল বিমানবন্দরে এখনও মোতায়েন রয়েছে ৫০০০ মার্কিন সেনা। এমতাবস্থায় তালিবানিদের স্পষ্ট হুঁশিয়ারি আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন সেনাকে, নাহলেই ভুগতে হবে ফল। আজই এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন তালিবানের প্রবক্তা সাহেল শাহিন। একটি সাক্ষাৎকারে সাহেল বলেন, "৩১ অগাস্টই লাল রেখা। মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন অতিরিক্ত সময় চাইলে আর তা দেওয়া হবে না।"

কড়া হুঁশিয়ারি তালিবানিদের
এদিকে আমেরিকা এবং ন্যাটো মিত্র দেশগুলি প্রায় ২৮ হাজার নাগরিককে ইতিমধ্যেই আফগানিস্তানের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। এয়ার লিফটের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে বেশ কিছু আফগান শরণার্থীকেও। গোটা দেশজুড়েই চলছে রেসকিউ মিশনের কাজ। সঙ্গত উল্লেখ্য গত ২৪ ঘন্টায় আমেরিকা প্রায় ৩ হাজার ৯০০ মানুষকে সরিয়ে নিয়ে গিয়েছে। তবে সমগ্র উদ্ধারকাজ চালাতে তাদের আরও বেশ কিছুটা বেশি সময় লাগতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। কিন্তু তা দিতে নারাজ তালিবানিরা।

১৭ হাজার নাগরিককে সরিয়েছে বাইডেন প্রশাসন
এদিকে পরিসংখ্যান বলছে একক প্রচেষ্টায় প্রায় ১৭ হাজার নাগরিককে বাইডেন প্রশাসন দেশে ফিরিয়ে নিয়ে গেলেও এখনও প্রচুর মানুষ আটকে রয়েছেন কাবুলে। তাঁদের প্রত্যেককে দেশে ফেরাতে গেলে ৩১ অগস্টের বেশি সময় লেগে যাতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আর এখানেই বাড়ছে উদ্বেগ। আটকে রয়েছে অন্যান্য দেশের নাগরিকেরা। এদিকে ইতিমধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ওই সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন বলে জানা যাচ্ছে। এমনকী জি-৭ বৈঠকেও এই বিষয়ে আলোচনা হয়েছে।

কি বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা
এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন নাগরিকদের উদ্ধার করা না গেলে ৩১ অগাস্টের পরও সেনা থাকবে। শুরুতে বাইডেনের প্রতিক্রিয়ার জবাবে পাল্টা কোনও জবাব তালিবানিদের তরফে দেওয়া না হলেও বর্তমানে সেদেশের মাটিতে মার্কিন সেনার উপস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে তারা। এমতাবস্থায় বাড়তি কোনও সমস্যা এড়াতেই তারা চাইছে দ্রুত আফগানিস্তান থেকে বিদায় নিক বাইডেন বাহিনী, এমনটাই মত আন্তর্জাতিক ওয়াকিবহাল মহলের।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications