US China Security Breach: চিনের হ্যাকারদের দখলে মার্কিন অর্থ দফতরের নথি! তথ্য হাতিয়ে কী ছক কষছে বেজিং?

US China Security Breach: হ্যাকারদের দখলে আমেরিকার অর্থ দফতরের ওয়েবসাইট (Treasury Department)। চিনের সরকারের মদতপুষ্ট (State Sponsored) হ্যাকারদের দিকে অভিযোগের তির মার্কিন যুক্তরাষ্ট্রের। আমেরিকার অর্থ দফতরের কম্পিউটারগুলি হ্যাক (Hacked) করে তা থেকে গুরুত্বপূর্ণ একাধিক তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ। এমাসের শুরুর দিকেই হ্যাক করা হয়েছিল বলে খবর মার্কিন সংবাদমাধ্যম সূত্রের।

মার্কিন আইনপ্রণেতাদের চিঠি পাঠিয়ে হ্যাকের কথা জানিয়েছে সেদেশের অর্থ দফতর। অভিযোগ, হ্যাকের মাধ্যমে থার্ড পার্টি সিকিউরিটি সার্ভিস 'বিয়ন্ড ট্রাস্ট' এর বেড়াজাল টপকে বিভিন্ন অসংগঠিত তথ্য হাতিয়ে নিয়েছে চিনা হ্যাকাররা। চিঠিতে এহেন হ্যাককে গুরুতর অপরাধ ও একইসঙ্গে গভীর উদ্বেগের বলে উল্লেখ করেছে অর্থ দফতর।

CHINA USA

মার্কিন অর্থ দফতরের কম্পিউটারগুলিকে বাইরে থেকে প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী সংস্থার গোপন তথ্য প্রথমে হাতিয়ে ফেলে হ্যাকাররা। তারপরই অর্থ দফতরের ব্যবহৃত বিভিন্ন কম্পিউটার হ্যাক করে তা থেকে একাধিক তথ্য চুরি করা হয়েছে। গত ৮ ডিসেম্বর বিয়ন্ড ট্রাস্টের পক্ষ থেকে সাইবার নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি অর্থ দফতরকে জানানো হয়েছিল বলে সূত্রের খবর। হ্যাকের ফলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে এফবিআইয়ের গোয়েন্দারাও তদন্তে নেমেছেন বলে জানায় তারা।

যদিও সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এখনও হ্যাকের বিষয়ে মুখ খোলেনি এফবিআই। এনিয়ে মন্তব্য করতে চাননি ওয়াশিংটনে নিযুক্ত চিনের দূতাবাসের মুখপাত্রও। তবে এর আগেও একাধিকবার বিভিন্ন সাইবার অপরাধের কথা অস্বীকার করেছে বেজিং। তবে গোটা ঘটনায় জোরদার তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে বিয়ন্ড ট্রাস্ট।

তবে একা মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গত কয়েক বছরে একাধিক দেশ চিনের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ এনেছে। চিনের রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকাররা বিভিন্ন দেশের সরকারি, সামরিক ও ব্যবসায়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হ্যাক করে হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। এবিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্যান্য দেশগুলিও। যদিও সেসব ঘটনার দায় স্বীকার করেনি বেজিং।

গত সেপ্টেম্বরেই চিনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছিল মার্কিন বিচারবিভাগ। চিনের সরকারের মদতপুষ্ট সাইবার অপরাধচক্রের বিনাশ করা হয়েছিল বলে জানিয়েছিল আমেরিকা। ওই সাইবার অপরাধীদের চক্র বিশ্বজুড়ে প্রায় ২ লক্ষ ডিভাইস হ্যাক করেছিল বলে জানায় আমেরিকা। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে চিন টার্গেট করছে বলে গত ফেব্রুয়ারিতেও অভিযোগ এনেছিল আমেরিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+