চিনের বুকে কাঁপুনি ধরাতে দক্ষিণ চিন সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ 'রোনাল্ড রেগান'! সামরিক তৎপরতা কোনদিকে
চিনের বুকে কাঁপুনি ধরাতে দক্ষিণ চিন সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ 'রোনাল্ড রেগান'! সামরিক তৎপরতা কোনদিকে
চিন এই মুহূর্তে মার্কিন চক্ষুশূল। বেজিং এর আগ্রাসী নীতি ও প্রতিবেশী দেশের ভূখণ্ডে কোপের নীতি কিছুতেই মেনে নিতে পারছে না আমেরিকা। এদিকে, দক্ষিণ চিন সাগরে চিনের আস্ফালনও মেনে নিতে পারছে না ট্রাম্প প্রশাসন। আর সেই কারণেই দক্ষিণ চিন সাগরে সম্ভবত 'কোয়াড' টিমের পদার্পণ হতে চলেছে! কারণ এবার ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া এবং জাপানও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বাঁধতে চলেছে।

যোগ দিচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া
মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎসের সঙ্গে ভারতের নৌসেনা যৌথ মহড়ায় বেশ কয়েকদিন আগেই নেমেছে। আন্দামানের কাছে সেই মহড়া শেষ হতেই, এবার দক্ষিণ চিন সাগরের মুখে অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশের নৌসেনার সঙ্গে মহড়ায় নামছে মার্কিন যুদ্ধবিমান রোনাল্ড রেগান।

চিনকে ঠেকাতে কোয়াড!
'কোয়াড' সদস্যভূক্ত অস্ট্রেলিয়া এবার দক্ষিণ এশিয়ার সংঘাতের কূটনীতির ময়দানে। এতদিন পর্যন্ত দক্ষিণ চিন সাগরে মহড়ার ক্ষেত্রে আমেরিকার সঙ্গে ভারত ও জাপানের নাম উঠে আসছিল। এবার সেখানে অস্ট্রেলিয়ার নাম জুড়ে যাওয়ায়, রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বিশ্ব রাজনীতিতে।

সাগর সীমায় মার্কিন-চিন সংঘাত
মনে করা হচ্ছে, আমেরিকা বুঝে শুনে চিনের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে। জলপথে চিনক রুখতে দক্ষিণ চিন সাগরে মার্কিন সহযোগী হিসাবে তারা ভারতকে দেখছে। অন্যদিকে, ইন্জো পেসিফিক জলসীমায় তারা অস্ট্রেলিয়া ও ইওরোপকে পাশে চাইছে। আবারা জাপান-চিন সংঘাতের আবহে জাপানের সঙ্গে আমেরিকা জোট বেঁধে নৌসেনা মহড়ায় রয়েছে।

এর আগে, মহড়া ও প্রস্তুতি পর্ব
আন্দামানের জলসীমার কাছে এর আগে মার্কিন শক্তিধর নিমিৎজের সঙ্গে দলপথে মহড়া দেয় ভারতীয় নৌসেনা। উল্লেখ্য বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ এই নিমিৎজ। এদিন এই মহড়ার হাত ধরে ভারত নিজের সেনার শক্তিও পরীক্ষা করে নেয়।
ফ্রান্স, জাপানের পর আমেরিকা! ১৫ জুন লাদাখে চিনের রক্তক্ষয়ী হামলার জবাব দিতে গিয়ে শহিদ হন ভারতের ২০ জন সেনা। এরপরই আন্দামানের জলসীমায় এই নৌসেনার মহড়া এশিয়ার রাজনীতিতে প্রাসঙ্গিক হতে শুরু করেছে। এর আগে, ফ্রান্স ও জাপানের নৌসেনার সঙ্গে একইভাবে মহড়া দিতে শুরু করে ভারত। যে জাপানের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কের উন্নতি হয়নি চিনের। অন্যদিকে, ফ্রান্সও পরোক্ষে লাদাখ প্রসঙ্গে ভারতের প্রতি সমর্থন বার্তা পাঠিয়েছে।

'সাব কিলার পি -৮আই' ও প্রতিরক্ষা
ভারতে ঢুকছে চারটি আরও 'সাব কিলার পি -৮আই'।যার দ্বারা ভারত মহাসাগর এলাকায় ভারতের প্রতিরক্ষা আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। ইলেকট্রনিক জ্যামিং সহ শত্রু শিবিরের সাবমেরিনে নজরদারির মতো একাধিক বিষয়ে পারদর্শী এই অস্ত্র এবার চিনের বুকে কাঁপুনি ধরাতে বাধ্য হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications