Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

US Stock Market: শুল্ক যুদ্ধে ব্যস্ত ট্রাম্প, প্রবল 'ধাক্কা' মার্কিন শেয়ার বাজারে; সোমবার বাজার খুলতেই ধস

US Stock Market: সোমবার বাজার খুলতেই ধস মার্কিন স্টক মার্কেটে। প্রায় ৪ ট্রিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৪০ লক্ষ কোটি টাকা) উধাও হয়ে গেল বাজার থেকে। তলানিতে ঠেকছে মার্কিন শেয়ার বাজারের প্রধান সূচকগুলিও। মূলত, আমেরিকার সঙ্গে বাকি দেশগুলির শুল্ক সংঘাত ও অর্থনৈতিক মন্দার ভয় থেকেই পিছু হঠছেন বিনিয়োগকারীরা। প্রভাব পড়েছে বিশ্বের অন্যান্য দেশের শেয়ার বাজারেও।

গত সপ্তাহের প্রবণতা অব্যাহত এ সপ্তাহেও। মার্কিন স্টক মার্কেটের সূচকগুলি খাঁড়াভাবে নিচের দিকে নেমে গিয়েছে। সোমবার বাজার খোলার পরেই এসঅ্যান্ডপি ৫০০ সূচক পড়ে গিয়েছে। ১৯ ফেব্রুয়ারি সর্বকালের সর্বোচ্চ গন্ডি ছুঁয়েছিল ওই সূচক। সোমবার ৮ শতাংশ পতন হয়েছে সেই সূচকের। এদিকে ডিসেম্বরে সর্বোচ্চ স্থানে পৌঁছনোর পর এবার ১০ শতাংশ পতন লক্ষ্য করা গেল জোন্স ন্যাসড্যাক সূচকেও।

us stock

সূচকই বলে দিচ্ছে মার্কিন অর্থনীতি ভালো নেই। তবু মন্দা নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক নানা অনিশ্চয়তা, ব্যাপক মন্দার ভয় ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগের জেরে স্টক বিক্রির প্রবণতা দেখা যাচ্ছে। মার্কেট ভ্যালু থেকে তাই কোটি কোটি টাকা উধাও হতে বসেছে। শুধুমাত্র ইলন মাস্কের টেসলার মার্কেট ভ্যালু একদিনে ১২৫ বিলিয়ন পড়ে গিয়েছে।

লাভের মুখ থেকে সরে এসেছে ডেল্টা এয়ারলাইন্স সংস্থাও। এদিকে অর্থনীতির দুরবস্থা কাটিয়ে তা চাঙ্গা করতে যুক্তরাষ্ট্রের সরকার কী ব্যবস্থা নেয়, সেদিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। মুদ্রাস্ফীতির রিপোর্ট, সুদের হার-সহ নানা বিষয়ে নজর রাখছেন তারা। ল্যাজার্ডের সিইও পিটার ওর্সজ্যাগের মতে, কানাডা, মেক্সিকো, চিন ও ইউরোপের সঙ্গে যে শুল্ক যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হয়েছে, তাতে করে বাজারে তুমুল অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে টেসলার পাশাপাশি লোকসান হয়েছে অন্যান্য নামী সংস্থাগুলিরও। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন টেকনোলজি স্টকগুলি। টেসলার ১২৫ বিলিয়ন ডলারের পাশাপাশি অ্যাপেল ও এনভিডিয়ার শেয়ারে ৫ শতাংশ পতন হয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচকের টেকনোলজি সেক্টরে সার্বিকভাবে ৪.৩ শতাংশ পতন লক্ষ্য করা গিয়োছে। ডেল্টা এয়ারলাইন্সের স্টক ১৪ শতাংশ পতনের সম্মুখীন হয়েছে। যদিও হোয়াইট হাউসের দাবি, মার্কেটে পতন হলেও অর্থনীতি মজবুতই রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+