Manipur: ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে! মণিপুর নিয়ে রিপোর্ট আমেরিকার

Manipur: মণিপুরে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সোমবার মানবাধিকার সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করতে গিয়ে এমনটাই বলছে আমেরিকার স্বরাষ্ট্র দফতর। এই ঘটনাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার স্বরাষ্ট্র দফতর যে বার্ষিক রিপোর্ট পেশ করেছে সেখানে রাহুল গান্ধীর জেল হেফাজতের নির্দেশ এবং বিবিসি অফিসে আয়কর হানার সমালোচনাও করা হয়েছে।

দেশের ভোট আবহে যা রীতিমত অস্বস্তি নরেন্দ্র মোদী সরকারের (PmModi)। গত প্রায় এক বছরের বেশি সময় ধরে উত্তপ্ত ছিল মণিপুর (Manipur) । জাতিগত সংঘর্ষের ঘটনায় শতাধিকেরও বেশি মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করা হয়। নামানো হয় সেনাবাহিনীকে। মাসের পর মাস বন্ধ রাখা হয় ইন্টারনেট ব্যবস্থাকে।

Manipur

পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। যদিও মাঝে মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটছে। যদিও মণিপুরে না যাওয়া নিয়ে বারবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রীকে। এবার মণিপুর নিয়ে ভারতের অস্বস্তি বাড়াল আমেরিকার স্বরাষ্ট্র দফতর।

মণিপুর সংক্রান্ত একটি রিপোর্টে মণিপুরে মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে। এমনকি ব্যাপকভাবে ভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলেও দাবি করা হয়েছে মার্কিন মানবাধিকার সংক্রান্ত একটি রিপোর্টে। যদিও এই ঘটনাকে প্রধানমন্ত্রী লজ্জাজনক বলে ব্যাখ্যা করা হয়েছে। এবং ব্যবস্থা নেওয়ার কথাও প্রধানমন্ত্রী বলেছেন বলে দাবি আমেরিকার। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, মার্কিন বিদেশ সচিব (Antony Blinken) অ্যান্টনি ব্লিঙ্কেন প্রকাশিত প্রতিবেদনে ২০২৩ সালে মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের বিষয়ে কিছু ইতিবাচক অগ্রগতির কথাও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে এক আধিকারিক জানিয়েছেন, মানবাধিকার ইস্যু এবং গণতান্ত্রিক রক্ষার বিষয়ে ভারত এবং আমেরিকা আলোচনা করে। ফলে বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখার কথাও জানান ওই আধিকারিক।

বলে রাখা প্রয়োজন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন মণিপুর হয়েছে। গত বছর রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ কমিটি কড়া রিপোর্ট দেয়। তাতে বলা হয়, মনিপুরে মানবাধিকারকে ধ্বংস করা হচ্ছে। যদিও এহেন রিপোর্ট খারিজ করে দেয় ভারত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, উত্তর-পূর্ব রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণ। মানুষের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ভারত প্রতিশ্রতিনবদ্ধ বলেও মন্তব্য করে বিদেশমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+