করোনা যুদ্ধে ভারতের জন্য আমেরিকার অবদান মনে রাখা হবে, কমলা বৈঠকেই বিশেষ ধন্যবাদ মোদীর
করোনা যুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, কমলা বৈঠকেই বিশেষ ধন্যবাদ মোদীর
ব্যস্ত সফরসূচির মাঝে গতকালই মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের(Kamala Harris) সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । সৌজন্য বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক একাধিক বিষয়ে চলে জোরদার আলোচনা। সেই বৈঠকেই উঠে আসে পাকিস্তান প্রসঙ্গও।দ্বিপাক্ষিক বৈঠকেই পাকিস্তানের জঙ্গি যোগ নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা বাইডেন সহচরকে। অন্যদিকে আগামীতে ইসলামাবাদের উপর এই বিষয়ে ভিন্ন ভিন্ন উপায়ে আন্তর্জাতিক মহল থেকে চাপ সৃষ্টি করা হবে বলেও ঠিক করা হয়েছে।

আমেরিকাকে ধন্যবাদ মোদীর
অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের পাশে শক্ত হাতে দাঁড়ানোর জন্য আমেরিকাকে ধন্যবাদ জানান মোদী। সেই সঙ্গে বিশেষ ধন্যবাদ জানান কমলাকেও। খানিক আবেগতাড়িত হয়েই মোদী বলেন "বিপদের সময় পাশে দাড়ানোর জন্য আমেরিকাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি মার্কিন উপরাষ্ট্রপতিকেও।" অন্যদিকে জবাবে ভারতে সাহায্য করতে পেরে যে আমেরিকাও খুশি সেই বার্তা দেন কমল।

কী বললেন কমলা
কমলার কথায়, "করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন বিধ্বস্ত, সেই সময় আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই কাজ করতে পেরে আমরাও গর্বিত। এবার ভারতও দ্রুত টিকা রফতানির কাজ শুরু করবে।" অন্যদিকে ভারতে টিকাকরণের গতি বৃদ্ধি নিয়েও ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মার্কিন উপরাষ্ট্রপতিকে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে বর্তমানে দৈনিক হারে ১ কোটির বেশি মানুষ করোনা টিকা পাচ্ছেন।

একনজরে ভারতের টিকাকরণ চিত্র
অন্যদিকে ভারতে ইতিমধ্যেই মোট প্রাপ্ত বয়ষ্কদের মধ্যে ৬৬ শতাংশই করোনা টিকার একটি ডোজ নিয়ে ফেলেছে। এমনকী একাধিক রাজ্যে পূরণ হয়েছে একটি ডোজ দেওয়া একশো শতাংশ লক্ষ্যমাত্রা। অন্যদিকে আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সমস্ত প্রাপ্তবয়ষ্ককে করোনা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামীতে সেটা পূরণ হয় কিনা এখন সেটাই দেখার। অন্যদিকে মার্কিন সফরের প্রথম দিনে কমলা হ্যারিসের পাশাপাশি আমেরিকার পাঁচ শিল্পকর্তা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বৈঠক করেন মোদী।

দু’দেশের সম্পর্ক উন্নতির ক্ষেত্রে কাজ করে যাব, বার্তা কমলার
এদিকে ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস মার্কিন ভাইস প্রেসিডেন্টের চেয়ারে বসার পর এটিই মোদীর সঙ্গে তাঁর প্রথম মুখোমুখি বৈঠক। এই বৈঠকের পরেই কমলাকে আরও বলতে শোনা যায়, ''ভারতের সঙ্গে আমার পারিবারিক বন্ধন। দু'দেশের সম্পর্ক উন্নতির ক্ষেত্রে আমি কাজ করে যাব।'' অন্যদিকে আমেরিকাও যে ভারতের 'স্বাভাবিক মিত্র' তা বারেবারেই বলেন মোদী। মূল্যবোধে থেকে শুরু করে ভূ-রাজনৈতিক কোন পর্যায়ে দুই দেশের মিল রয়েছে তাই সকলে বোঝানোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications