কমিউনিস্ট শাসককে এর মাশুল দিতে হবে, করোনা নিয়ে ফের চিনকে হুঁশিয়ারি মার্কিন স্বরাষ্ট্র সচিবের
কমিউনিস্ট শাসককে এর মাশুল দিতে হবে, করোনা নিয়ে ফের চিনকে হুঁশিয়ারি মার্কিন স্বরাষ্ট্র সচিবের
করোনা ভাইরাসের তথ্য গোপন করে যে ভুল করেছে তার মাশুল গুণতে হবে চিনের কমিউনিস্ট শাসককে। ফের চিনকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিল আমেরিকা। মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেয় অভিযোগ করেছেন, করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব এবং আমেরিকা ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মুখে পড়তে চলেছে। এবং তার জন্য দায়ী একমাত্র চিন।

চিনকে হুঁশিয়ারি
করোনায় চিনের থেকেও ভয়ঙ্কর প্রভাব পড়েছে আমেরিকায়। হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছেন প্রতিদিন। করোনা আরও আঁকড়ে ধরছে আমেরিকাকে। চিনের বিরুদ্ধে ভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও ফুঁসে উঠলেন। তিনি বলেছেন, যেভাবেই হোক আমেরিকা এর প্রতিশোধ নেবে। কীভাবে সেটা এখনই স্পষ্ট করেনি তিনি। তবে চিনেক কমিউনিস্ট সরকারকে যে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য গোপন করার মাশুল গুণতে হবে তার হুঁশিয়ারি দিয়েছেন।

করোনার থাবা আমেরিকায়
চিনের থেকেও এখন ভয়ঙ্কর অবস্থা আমেরিকায়। ২৪ ঘণ্টায় ৩০০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ২ লাখ মানুষ করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন সেখানে। মারা গিয়েছেন ৫০,০০০। দিনে দিনে সেই সংক্রমণ এবং মৃতের সংখ্যা বাড়ছে আমেরিকায়। পরিস্থিতি সামাল দিতে দিশেহারা অবস্থা মার্কিন প্রেসিডেন্টের। চিকিৎসা সরঞ্জামেও সংকট দেখা দিয়েছে আমেরিকায়। তবে তার জন্য আমেরিকা কখনও চিনের কাছে হাত পাতবে না বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও।

ট্রাম্পের অভিযোগ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন ইউহানে গবেষণাগার থেকেই ছড়ানো হয়েছে করোনা ভাইরাস। সেখানে প্রতিনিধি পাঠিয়ে তদন্ত করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে এই পরিস্থিতিতেও চিনের পাশে দাঁড়িয়েছে হু। গবেষণাগারে করোন ভাইরাস তৈরি করা যায় না বলে দাবি করেছে হু। তাতে আরও রেগে গিয়েছে আমেরিকা।












Click it and Unblock the Notifications