Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাশিয়ায় সেনা বিদ্রোহ, জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সঙ্গে শলা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

রাশিয়ায় শুরু হয়েছে অভ্যন্তরীণ বিদ্রোহ। এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন শলা-পরামর্শ শুরু করেছেন জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সঙ্গে। শনিবার ওয়াগনার যোদ্ধারা দক্ষিণ রাশিয়ায় সামরিক ক্ষমতা নিয়ন্ত্রণ করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ।

মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন শনিবার টুইটারে লিখেছেন, "রাশিয়ার পরিস্থিতি ক্রমশ বিদ্রোহের টিকে মোড় নিতে শুরু করায় মার্কিন যুক্তরাষ্ট্র কোমর বাঁধতে শুরু করেছে। তাঁরা চুপটি করে বসে না থেকে কাজ শুরু করে দিয়েছেন। তাঁরা তাঁদের মিত্র শক্তি ও অংশীদারদের সঙ্গে সমন্বয় বজায় রেখে পরিস্থিতি আলোচনা করতে শুরু করে দিয়েছেন।

রাশিয়ায় সেনা বিদ্রোহ, শলা মার্কিন যুক্তরাষ্ট্রের

অ্যান্টনি ব্লিঙ্কেন ইতিমধ্যেই কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং ব্রিটেন থেকে শুরু করে সমস্ত জি-৭ গোষ্ঠীর সদস্য দেশ এবং বৈদেশিক বিষয় ও নিরাপত্তা নীতির জন্য ইউরোপীয় ইউনিযনের উচ্চ প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন। স্টেট ডিপার্টমেন্টের তরফে এই বার্তা দেওয়া হয়েছে সম্প্রতি।

মার্কিন সেক্রেটারি ব্লিঙ্কেন পুনরায় বলেছেন, ইউক্রেনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পরিবর্তন হবে না। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন সে কথা। মোট কথা, রাশিয়ার পরিস্থিতি নিয়ে গোটা বিশ্বই এখন তাদের মতো করে চিন্তা-ভাবনা ও পরিকল্পনা শুরু করছে।

বিদ্রোহী রাশিয়ান ভাড়াটে সেনা ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শনিবার দাবি করেন, তিনি সামরিক নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে রাশিয়ান শহর রোস্তভ-অন-ডনের নিয়ন্ত্রণ নিয়েছেন। এটি একটি সশস্ত্র বিদ্রোহের রূপ নিতে চলেছে। রাশিয়ান রাজধানী শহর মস্কোর পরিস্থিতিতে এখন উত্তপ্ত।

এই ঘটনা আদতে অভ্যন্তরীণ রাষ্ট্রদ্রোহ। রাশিয়ার জন্য, রাশিয়ার জনগণের জন্য একটি আঘাত। এই ধরনের হুমকির বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য যখন রাশিয়ার প্রেসিডেন্ট কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন, তখন ইউক্রেন এই ঘটনাকে তাঁদের কাছে 'সুযোগের জানালা' বলে ব্যাখ্যা করেছে।

ইউক্রেন মনে করছে রাশিয়ান ওয়াগনার গ্রুপের সশস্ত্র বিদ্রোহের কারণে রাশিয়ায় অস্থিরতা বৃদ্ধি পাবে। কিয়েভের জন্য এটি একটি সুযোগ তৈরি করে দিয়েছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিদ্রোহকে একইভাবে ব্যাখ্যা করে মার্কিন যুক্তরাষ্ট্রও মিত্রশক্তিদের সঙ্গে আলাপচারিতা শুরু করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+