সিরিয়ায় ফের দাপট বাড়াচ্ছে ইসলামিক স্টেট, মধ্যপ্রাচ্যের সঙ্কট নিয়ে সরব মার্কিন বিদেশ মন্ত্রী
সিরিয়ায় ফের দাপট বাড়াচ্ছে ইসলামিক স্টেট, মধ্যপ্রাচ্যের সঙ্কট নিয়ে সরব মার্কিন বিদেশ মন্ত্রী
মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের ইউরোপের খবর বাইরে আসার পর থেকেই শোনা যাচ্ছিল একাধিক জল্পনা কল্পনা। এমনকী ফ্রান্স, জার্মানি সফর শেষে ইতালিতে আগমণের পর যে তিনি অবশ্যম্ভাবী ভাবে ইজরায়েল-প্যালেস্তাইন সঙ্কটের কথা তুলবেন তা জানাই ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের সঙ্কট নিয়েও এবার ফের সরব হলেন মার্কিন বিদেশ মন্ত্রী। তারপরেই তা নিয়ে জোরদার আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে।

অ্যান্টনি ব্লিনকেনের দাবি এখনও সিরিয়ায় রয়েছে ১০ হাজারের বেশি আইএসআইএস বা ইসলামিক স্টেটের মদতপুষ্ট জঙ্গি। যার ফলে পরিস্থিতি দিনে দিনেই হাতের বাইরে চলে যাচ্ছে। আমেরিকার মতে, এই সমস্ত সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গিদের বেশিরভাগই রয়েছে উত্তর সিরিয়ায়। আর সেখানেই তাদের একাধিক ডিটেনশন ক্যাম্পে রেখেছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান গণতান্ত্রিক বাহিনী বা এসডিএফ।
মার্চে প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের একটি রিপোর্টে দাবি করা হয়েছে এখনও পর্যন্ত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান গণতান্ত্রিক বাহিনী বা এসডিএফ প্রায় ৬৩ হাজারের বেশি মহিলা ও শিশুকে বন্দি বানিয়ে রেখেছে সিরিয়ায়। প্রায় ৬০টি দেশ থেকে এই সমস্ত মানুষদের নিয়ে এসে উত্তর সিরিয়ার কাছে মূলত দুটি ক্যাম্পে তাদের বন্দি করা হয়েছে বলে জানা যাচ্ছে। যাদেরকেই বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি নাশকতামূলক কাজে ব্যবহার করা হচ্ছে।
আর এই নিয়েই রোম সফরে গিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। পাশাপাশি বন্দি নাগরিকদের দেশে ফেরাতে ইসলামিক স্টেটের বিরুদ্ধে তৈরি ৭৮ রাষ্ট্রের জোটের কাছেও বিশেষ আবেদন করেন তিনি। বন্দি নাগরিকদের নাগরিকদের দ্রুত পুনর্বাসন বা তাদের ভবিষ্যতকে সঠিক আঙ্গিকে চালনা করা না গেলে পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হবে বলে দাবি তাঁর।












Click it and Unblock the Notifications