চিনের বিরুদ্ধে গোটা বিশ্ব একজোট হতে শুরু করেছে! মার্কিন 'রণং দেহি' মেজাজ তুঙ্গে নিয়ে বার্তা পম্পেওর
চিনের বিরুদ্ধে গোটা বিশ্ব একজোট হতে শুরু করেছে! মার্কিন 'রণং দেহি' মেজাজ তুঙ্গে চড়িয়ে বার্তা পম্পে
দক্ষিণ চিন সাগরে ক্রমাগত চিনের আস্ফালন ঠেকাতে এবার কোমর বেঁধে নামতে শুরু করেছে আমেরিকা। বহুদিন ধরেই এই এলাকা ঘিরে চিনের দাদাগিরি রোধে মার্কিন সমরশক্তি দাপট দেখানোর চেষ্টা করছে। করোনা পরবর্তী সময়ে চিন- মার্কিন তিক্ততার মাত্রা আরও বেড়েছে। বাণিজ্য সংঘাতের রাস্তা ধরে যে সমস্যা শুরু হয়, সেই সমস্যা এই মুহূর্তে আরও ঘনীভূত হচ্ছে। আর সেই প্রেক্ষাপটে এবার মার্কিন সচিব পম্পেও বড়সড় ডাক দিলেন।

পম্পেওর বার্তা
চিনের ওপর চাপ বাড়িয়ে এদিন মার্কিন সচিব মাইক পম্পেও জানান, গোটা বিশ্ব ধীরে ধীরে একজোট হচ্ছে চিনের বিরুদ্ধে। উল্লেখ্য, কয়েক মাস আগেই ইওরোপ সফরে যান পম্পেও। সেখানে বহু দেশের প্রতিনিধিদের সঙ্গে করোনার আবহেও দেখা করতে পিছপা হননি তিনি। এদিকে, সেই ঘটনার পর এবার চিনের বিদেশমন্ত্রী ইওরোপ সফরে গিয়ে জার্মানি ও ফ্রান্সে সফর করেন। যে জার্মানি চিনের থেকে করোনার জেরে ক্ষতিপূরণ দাবি করেছিল! অন্যদিকে, রাফালে পাঠিয়ে লাদাখ ইস্যুতে যে তারা ভাতের পাশে রয়েছে তা বুঝিয়েছে ফ্রান্স.।

কোন কোন দেশকে পাশে পাচ্ছে আমেরিকা?
উল্লেখ্য, মাইক পম্পেওর বার্তায় স্পষ্ট যে আমেরিকার শিবিরে ইতিমধ্যেই তারা দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভারত, জাপানকে ধরে নিয়েছে। আর সেই কথা নিজেও স্পষ্ট করেছে আমেরিকা। ফলে বিশ্বের দুই তাবড় শক্তিধর দেশ এবার ক্ষমতায়নের পথে যে এগোচ্ছে তা বলাই বাহুল্য!

মর্কিন -চিন সংঘাত ও ভারত
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে পম্পেও দাবি করেন, চিনের কমিউনিস্ট পার্টির গতিবিধি নিয়ে গোটা বিশ্ব অত্যন্ত বিরক্ত। এদিকে, ভারতের মতো দেশে যেভাবে চিন আস্ফা লন দেখিয়েছে তা ভারতকে আমেরিকার জোটে সামিল করবে বলে তাঁর আশা। পাশাপাশি, পম্পেও জানিয়েছেন, গত ২ বছরে বারত , আমেরিকা একসঙ্গে বন্ধুত্বের রাস্তা গড়ে তুলেছে। হুয়াওয়ে নিয়ে ভারত যেভাবে সমস্যায় পড়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রও তেমনই সমস্যায় আক্রান্ত। ফলে তাঁর দাবি , ভারতের মতো দক্ষিণ কোরিয়া, জাপান এরা সকলেই চিনের দ্বারা ক্ষতিগ্রস্ত।

দক্ষিণ চিন সাগর ও বেজিং
উল্লেখ্য়, দক্ষিণ চিন সাগরের ১.৩ মিলিয়ন জায়গাকে নিজের বলে দাবি করছে চিন। এই এলাকায় নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে চিন বদ্ধ পরিকর বলেও দাবি করা হয়েছে। এমন প্রেক্ষাপটে তাইওয়ান , ফিলপিন্স, ভিয়েৎনাম, মালয়েশিয়া, ব্রুনেই আতঙ্ক , আশঙ্কায় ভুগছে।












Click it and Unblock the Notifications