ফের আমেরিকার বিরুদ্ধে সুর চড়াল ইরান, ট্রাম্পের দেশকে 'সন্ত্রাসবাদী' আখ্যা রুহানির
ডোনাল্ড ট্রাম্পের দেশকে যে কোনওভাবেই ইরান ছেড়ে কথা বলবে না, তা ফের বুঝিয়ে দিলেন সেদেশের রাষ্ট্রপতি হাসান রুহানি।
ডোনাল্ড ট্রাম্পের দেশকে যে কোনওভাবেই ইরান ছেড়ে কথা বলবে না, তা ফের বুঝিয়ে দিলেন সেদেশের রাষ্ট্রপতি হাসান রুহানি। এর আগে হুমকি দিয়ে বলেছিলেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় এলাকা থেকে তেলের রফতানি পুরোপুরি বন্ধ করে দেবেন। এবার ট্রাম্পের দেশকে অর্থনৈতিক সন্ত্রাসবাদী বলে আখ্যা দিলেন তিনি।

ইরানের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করাতেই রুহানি তোপ দেগেছেন। এদিন তেহরানে এক সম্মেলনে উপস্থিত হয়ে রুহানি বলেন, যেভাবে আমেরিকা ইরানের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে তা একপ্রকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ।
এই সম্মেলনে চিন, রাশিয়া, তুরস্ক, আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিনিধিরা হাজির ছিলেন। তাদের সামনেই আমেরিকার কড়া সমালোচনা করেন তিনি।
ঘটনা হল, ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর থেকে ইরানের সঙ্গে দ্বৈরথ তীব্র হয়েছে। ইরানের থেকে কোনও দেশ যাতে তেল না কেনে তা নিয়ে তৎপর আমেরিকা। ক্রেতা দেশগুলির ওপরেও চাপ বাড়িয়েছে ট্রাম্প সরকার। কারণ বারাক ওবামা আমলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ট্রাম্প এসে বাতিল করেন। যে কারণে ইরান আগে হুঁশিয়ারি দিয়ে জানায়, পারস্য উপসাগরে ইরানের তেলের জাহাজ চলতে না দিলে অন্য কোনও জাহাজ চলতে দেওয়া হবে না। এদিন ফের নতুন করে আমেরিকাকে তোপ দাগলেন রুহানি।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications