মুম্বই হামলার 'প্রজেক্ট ম্যানেজার'-র বিরুদ্ধে ব্যবস্থাই নেয়নি পাকিস্তান!ইমরানকে তুলধোনা ট্রাম্পদের
খোলাখুলিই পাকিস্তানের মাটিতে নিজের নাশকতার কাজ কর্ম চালাচ্ছে লস্কর থেকে জইশ। আর সেই বিষয়টিকে নজরে রাখতে গেলেই বোঝা যায় যে পাকিস্তান জঙ্গিদের 'সেফ হেভেন'। এমন বার্তা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের। যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সখ্যতা রেখে কাশ্মীর সমস্যার সমাধান করতে চেয়েছিলেন পাক প্রধান মন্ত্রী ইমরান খান।

ইমরানের প্রশাসনের ফাঁক ফোকড় প্রকাশ্যে
ইমরান সরকারের ফাঁক ফোকড়কে তুলে ধরে মার্কিন রিপোর্ট বলছে, ভারতের পুলওয়ামায় ২০১৯ সালে জঙ্গি হামলার পর থেকে জঙ্গি শিবিরে রাশ টানতে শুরু করেছে পাকিস্তান। তবে ইমরান প্রশাসনের শত চেষ্টার পরও পাকিস্তান জঙ্গিদের অবাধ বিচরণের সুযোগ দিয়ে যাচ্ছে।

পাক মাটিতে অব্যাহত সন্ত্রাস
পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের কার্যাবলী অব্যাহত। মার্কিন রিপোর্ট বলছে, কখনও আফগানিস্তান কখনও ভারতকে নিশানা করে নাগাড়ে সন্ত্রাস চালিয়ে যেতে জঙ্গি শিবিরগুলিকে সাহায্য করছে ইমরান খানের সরকার। এজন্য হাক্কানি নেটওয়ার্ককে তারা ব্যবহার করে যাচ্ছে।

'হালে পানি' পেলনা ইমরান শিবির
FATF এর ক্রোধ নজর থেকে বাঁচতে এককালে আমেরিকার ওপর ভরসা করেছিল পাকিস্তান । লাভের লাভ হয়নি! সন্ত্রাসে মদত দিয়ে সেই FATF এর ধবসর তালিকাতেই থাকতে হয়েছে পাকিস্তানকে। এছাড়াও ২০১৮ , ২০১৯ সালে ট্রাম্প সরকার জানিয়ে দেয় যে পাকিস্তানকে কোনও মতেই আর্থিক সাহায্য করবে না আমেরিকা। আর সেই আমেরিকা এখনও পাাকিস্তানের জঙ্গি মদত ইস্যুতে একই অবস্থানে রয়েছে।

'মুম্বই হামলার কাণ্ডারীকে নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি ..'
মার্কিন রিপোর্ট বলছে, ২০০৮ সালে মুম্বই হামলার নেপথ্য নায়ক জইশ প্রধান আজহার ও 'প্রজেক্ট ম্যানেজার' সাজিদ মীরের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি পাকিস্তান। মার্কিন রিপোর্ট বলছে, এই দুই জঙ্গিই খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানে।

পারছেন না ইমরান
আমেরিকার রিপোর্ট সাফ জানাচ্ছে, নিজের দেশের মাটিতে সন্ত্রাসবাদীদের রুখতে পারছে না ইমরান সরকার। আর রিপোর্টে স্পষ্ট ইঙ্গিতে বলা হয়েছে, যতদিন না পাকিস্তান সন্ত্রাসে মদত বন্ধ করছে, ততদিন মার্কিন আর্থিক সাহায্য ইমরানের জন্য দূর অস্ত!












Click it and Unblock the Notifications