কোভিডের এই ভ্যাকসিনটি থেকে বিরল স্নায়ুগত সমস্যা হওয়ার সম্ভাবনার ইঙ্গিত মার্কিন প্রতিষ্ঠানের
করোনার দাপট রুখতে একের পর এক ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ডেল্টা বা ল্যাম্বডার মতো ভাইরাসের প্রভাব কতটা হবে, তা নিয়ে রয়েছে জল্পনা। এরই মাঝে মার্কিন 'ফুড অ্য়ান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন' জানিয়েছে, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন থেকে শরীরে বিরল স্নায়ুগত সমস্যা হতে পারে।

কোন আশঙ্কা?
ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, জনসন অ্যান্জ জনসনের ভ্যাকসিনের ফলে গালিয়ান ব্যার সিনড্রোম দেখা যেতে পারে রোগীর শরীরে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা জনিত একটি রোগ। যার ফলে পেশীর শক্তি কমতে দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন এটি বিরল স্নায়ুগত রোগ।

কোন তথ্য উঠে আসছে?
জানা যাচ্ছে যে , এই জনসন অ্যান্ড দনসন ভ্যাকসিন নিয়েছেন এমন ১০০ জন ব্যক্তির মধ্যে এই স্নায়ুগত সমস্যা দেখা দিতে শুরু করেছে। যাঁরা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, সমস্যা তাঁদের ক্ষেত্রে শুরু হয়েছে। মার্কিন মুলুকে এমন ১০০ জন হাসপাতালে ভর্তি হন। একজনের মৃত্যুও হয়েছে বলে খবর।

পুরুষ নাকি মহিলা, আক্রান্ত বেশি কারা?
তথ্য বিশ্লেষণ বলছে যে, জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন ঘিরে এই সমস্যা ১৩ মিলিয়ন মার্কিন নাগরিকের মধ্যে হয়ে থাকার আশঙ্কা রয়েছে। বেশি আক্রান্তের সংখ্যা পুরুষদের মধ্যে দেখা যাচ্ছে।

কোন সতর্কবার্তা দেওয়া হচ্ছে?
মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে যে এবার জনসন অ্যান্ড জনসন নিয়ে প্যামফ্লেট বিলি করবে সরকার। যাঁরা এই ভ্যাকসিন পেয়েছেন বা নিতে ইচ্ছুক তাঁদের কাছে এই সতর্কবার্তা পৌঁছানো হবে। বলা হচ্ছে, এই ভ্যাকসিন গ্রহণের পরই যদি কেউ বোঝেন যে শরীরে ঝিনঝিন হচ্ছে বা হাঁটতে হঠাৎ অসুবিধা হচ্ছে তাহলে যেন তাঁরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেন আগে।












Click it and Unblock the Notifications