US Sanction Indian Firms: ১৯ ভারতীয় সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা আমেরিকার, রাশিয়াকে যুদ্ধে সাহায্যের অভিযোগে করাঘাত!
US Sanction Indian Firms: রাশিয়াকে যুদ্ধে সাহায্য় করার অভিযোগ এনে একাধিক ভারতীয় সংস্থার উপর মার্কিন কড়াঘাত। প্রায় চারশোটি সংস্থা ও ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা আমেরিকার। এর মধ্যে ভারতের ১৯টি বেসরকারি সংস্থা ও দু'জন ভারতীয়ও রয়েছেন বলে জানা গিয়েছে।
রাশিয়াকে যে বা যারা যুদ্ধে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি ওয়াশিংটনের। বুধবার এনিয়ে সেদেশের পররাষ্ট্রমন্ত্রক জানায়, প্রায় ৪০০টি সংস্থা ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে আমেরিকা। এর মধ্যে ১২০টি নাম নির্বাচন করেছে পররাষ্ট্রমন্ত্রক, ২৭০টি নাম চিহ্নিত করেছে খাজনা দফতর এবং ৪০টি নাম পাঠানো হয়েছে বাণিজ্য দফতর থেকে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) থামিয়ে শুরু থেকেই শান্তির পক্ষে সওয়াল করে এসেছে নয়াদিল্লি। দুই দেশের প্রধানদের কাছে গিয়েও একই পরামর্শ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দিনকয়েক আগে তা উল্লেখ করে বন্ধু মোদীর প্রশংসাও করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।
কিন্তু ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে ভারত রাশিয়াকে অস্ত্র সাহায্য করেছে বলে অভিযোগ তুলেছে আমেরিকার বিদেশমন্ত্রক (State Department)। আর তাই এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে আমেরিকা। তালিকায় শুধু ভারত নয়, চিন, হংকং, সংযুক্ত আরব আমিরশাহী, তুরষ্ক, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, থাইল্যান্ডের নামও রয়েছে।
মূলত চারটি ভারতীয় সংস্থার বিষয়ে একাধিক অভিযোগ আমেরিকার। সেগুলি হল অ্যাসেন্ড এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, টিএসএমডি গ্লোবাল প্রাইভেট লিমিটেড, মাস্ক ট্রান্স এবং ফুট্রেভো। আমেরিকার দাবি, ২০২৩ সালের মার্চ থেকে ১ বছরে প্রায় ৭০০টি কিস্তিতে রাশিয়ার সংস্থাগুলিকে সামরিক অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে ভারতের অ্যাসেন্ড এভিয়েশন সংস্থা। আমেরিকায় নিষিদ্ধ ঘোষিত দুজন ভারতীয় হলেন ওই সংস্থার দুই ডিরেক্টর বিবেক কুমার মিশ্রা ও সুধীর কুমার।
৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন (US President Election)। তার প্রায় সপ্তাহ আগে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের সঙ্গে কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। আঞ্চলিক সুরক্ষা-সহ একাধিক বিষয়ে দুই তরফে আলোচনা হয়েছে। অথচ তারপরেই ভারতীয় সংস্থাগুলিকে নিয়ে আমেরিকার এহেন সিদ্ধান্তে উঠছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications