এফ ১৬ যুদ্ধবিমানের অপব্যবহার করেছে পাকিস্তান! ভারতের দাবি শুনে ময়দানে এবার মার্কিন প্রশাসন
পাকিস্তানের ২০ টি এফ ১৬ যুদ্ধবিমান এক যোগে ভারতের আকাশে ঢুকে নৌশেরা সেক্টরে হামলার চেষ্টা করেছিল। কিন্তু ২৭ ফেব্রুয়ারির সেই হামলার ছক কার্যত ভেস্তে দেয় ভারত।
পাকিস্তানের ২০ টি এফ ১৬ যুদ্ধবিমান এক যোগে ভারতের আকাশে ঢুকে নৌশেরা সেক্টরে হামলার চেষ্টা করেছিল। কিন্তু ২৭ ফেব্রুয়ারির সেই হামলার ছক কার্যত ভেস্তে দেয় ভারত। ভারতীয় বায়ুসেনা মিগ ২১ যুদ্ধবিমান নিয়ে পাল্টা ধাওয়া করে পাক বিমানকে। সেই সময় দুপক্ষের সংঘর্ষে পাক এফ ১৬ ধ্বংস হয়। এদিকে, এই যুদ্ধবিমানের কিছু ধ্বংসাবশেষ পরীক্ষা করে ভারতীয় বায়ুসেনা জানায়, 'অ্যামরম' বায়ু থেকে বায়ু মিসাইলের অংশ সেই ধ্বংসাবশেষে মিলেছে।
একসময়ে পাকিস্তানকে এই যুদ্ধবিমান দিয়েছিল আমেরিকা। আর বেশ কিছু শর্ত চুক্তির বদলেই তা দেওয়া হয়েছিল। সেই শর্ত সাম্প্রতিক হামলায় এফ ১৬ কে ঘিরে পাকিস্তান ভঙ্গ করেছে বলে দাবি করে ভারতীয় সেনা। জার জবাবে এবার ময়দানে নামল আমেরিকা।

মার্কিন প্রশাসন কী জানতে চেয়েছে?
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত যুদ্ধবিমান পাকিস্তানকে দেওয়া হয় বছর খানের আগে । আর সেই বিমান নিয়েই ভারতে হানা দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান। যেখানে ছিল ভয়াবহ অ্যামরম। এমনই দাবি ভারতের। এই তথ্য জানতে পেরে, অ্যামরকম ব্যবহার ও এফ ১৬ যুদ্ধবিমান অপব্যবহার প্রসঙ্গে আরও তথ্য চেয়ে পাঠাল ট্রাম্প প্রশাসন।

কেন বলা হচ্ছে 'অপব্যবহার'?
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে পাকিস্তান ওই যুদ্ধবিমানগুলি পেয়েছিল কেবলমাত্র সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করবার জন্য। সন্ত্রাসবাদীদের তছনছ করতেই এই বিমান ব্যবহারের শর্ত দেওয়া হয় পাকিস্তানকে। এমনই দাবি সূত্রের। যদিও প্রতিরক্ষা ক্ষেত্রে গ্রাহক শর্তের বিস্তারিত সম্পর্কে গোপনীয়তা বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তান এই যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে , তাও সেনা ক্যাম্পকে নিশানায় রেখে। ফলে মার্কিন চুক্তি ভঙ্গ হয়েছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

ভারতের কাছে প্রমাণ!
ভারতীয় র্যাডারে এফ ১৬ হানা সম্পর্কে যে সমস্ত ট্রান্সস্ক্রিপশন রয়েছে তাতে দেখা যাচ্ছে পাক যুদ্ধবিমানের দুজন পাইলই সেখানে থেকে অস্ত্র নিক্ষেপের বন্দোবস্ত করেছেন। এছাড়াও ধ্বংসাবশেষের থেকে কন্ট্রাক্ট নম্বরের প্রমাণও পেশ করবে ভারত।












Click it and Unblock the Notifications