US Presidential Elections 2024: গর্ভপাত আইন নিয়ে প্রশ্ন করতেই চটলেন ট্রাম্প, সাংবাদিককে হুঁশিয়ারি!

US Presidential Elections 2024: আমেরিকায় মহিলাদের গর্ভপাতের অধিকার নিয়ে সাংবাদিকের প্রশ্ন এড়ালেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। একবার নয়, পরপর দুবার প্রশ্নে চটলেন তিনি। এমনকি, গর্ভপাতের অধিকার (Abortion Rights) নিয়ে সাংবাদিককে প্রশ্ন করতেও নিষেধ করতে দেখা গেল ট্রাম্পকে।

ফ্লোরিডার পাম বিচে ভোট দেওয়ার পর এদিন গর্ভপাতের আইন নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। গর্ভপাত নিয়ে বরাবরই কড়া পদক্ষেপের পক্ষপাতী রিপাবলিকানরা (Republicans)। ১৮ সপ্তাহ থেকে কমিয়ে ফ্লোরিডায় (Florida) ৬ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধের কড়া আইন আনা হয়। আইনপ্রণেতাদের যুক্তি,৬ সপ্তাহের পর থেকেই ভ্রুণে হৃৎস্পন্দনের টের পাওয়া যায়।

TRUMP

যদিও পরবর্তী প্রেসিডেন্টের কাছে রাজ্যবাসীর দাবি ৬ সপ্তাহ থেকে তা ২১ সপ্তাহ করা হোক। ৬ সপ্তাহের পরে গর্ভপাত নিষিদ্ধের কড়া আইনের ফলে গর্ভপাত বিষয়টিই কার্যত অসম্ভব হয়ে পড়বে। মহিলাদের অধিকারের (Women Rights) বিপক্ষে এই পদক্ষেপ বলে মনে করেন আন্দোলনকারীরা।

যদিও ক্ষমতায় এলে সেই নিয়মের বদল হবে কিনা, এনিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমবার সাংবাদিকের প্রশ্নে কোনও উত্তর দেননি তিনি। বরং গর্ভপাতের অধিকার কেড়ে বিধিনিষেধ আরোপে ২০২২ সালে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন তিন বিচারপতি নিয়োগ করে মহৎ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেন ট্রাম্প।

এরপর ফের ট্রাম্পকে প্রশ্ন করেন ওই সাংবাদিক। দ্বিতীয়বার প্রশ্নে চটে যান ট্রাম্প। সাংবাদিককে প্রশ্ন করতেই মানা করেন তিনি। সরাসরি হুঁশিয়ারির সুরে ট্রাম্প বলেন, এই বিষয়ে যাতে ওই সাংবাদিক আর কথা না বাড়ান। প্রসঙ্গত, গর্ভপাতের অধিকার নিয়ে নারী স্বাধীনতাকেই প্রাধান্য দিচ্ছে ডেমোক্র্যাটরা। ক্ষমতায় এলে এনিয়ে কেন্দ্রীয় আইন আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তাদের প্রার্থী কমলা হ্যারিস (Kamala Harris)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+