US Presidential Elections 2024: আমেরিকায় ভোট চলাকালীন বুথে বুথে বোমাতঙ্ক, রাশিয়া থেকে হুমকি মেল! ব্যাহত ভোটদান

US Presidential Elections 2024: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন একাধিক ভোটগ্রহণ কেন্দ্রে বোমাতঙ্ক (Hoax Bomb threat)। বিভিন্ন অঙ্গরাজ্যের ভোটগ্রহণ কেন্দ্র বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। রাশিয়ার (Russia) ইমেল ডোমেন থেকে হুমকি মেল পাঠানো হয়েছে বলে অভিযোগ। নির্বাচনের মাঝেই বিস্ফোরক অভিযোগ আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের (FBI)।

বোমাতঙ্কের হুমকি পাওয়া রাজ্যগুলির নাম স্পষ্ট করে জানায়নি এফবিআই। কবে সবকটি হুমকিই এখনও পর্যন্ত ভুয়ো বলে প্রমাণিত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে সংস্থা। জানা গিয়েছে, জর্জিয়ায় (Georgia) অন্ততপক্ষে ২টি ভোটগ্রহণ কেন্দ্রে বোমাতঙ্কের খবর মিলেছে। উড়ো মেলে হুমকি আসতেই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় বুথ চত্বর।

USA

বোমাতঙ্কের জেরে প্রায় ৩০ মিনিট বন্ধ রাখা হয় জর্জিয়ায় দুই বুথ। যার ফলে সন্ধে ৭টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও বাড়তি সময়ের দাবিতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। বোমাতঙ্কের পেছনে রাশিয়াকে দায়ী করেছে জর্জিয়ার রিপাবলিকান পার্টির (Republican Party) নেতৃত্ব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া নাক গলাচ্ছে বলে অভিযোগ রিপাবলিকানদের।

যদিও বোমাতঙ্ক নিয়ে ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাসের (Russian Embassy) তরফে কোনও সদুত্তর মেলেনি। নির্বাচনের দায়িত্বে থাকা এক শীর্ষ আধিকারিক জানান, মার্কিন গণমাধ্যম-সহ দুটি বুথে হুমকি মেল পাঠানো হয়। এর আগেও রাশিয়ার ব্যবহৃত ওই মেল অ্যাড্রেস থেকে মার্কিন মুলুকের নির্বাচনে নাক গলাতে দেখা গিয়েছিল।

বোমাতঙ্কের আগে থেকেই মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে সতর্কবার্তা দিয়েছিল এফবিআই (Federal Bureau of Investigation)। নির্বাচনকে বানচাল করতে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে ভুয়ো ভিডিও ও খবর ছড়ানোর অভিযোগ তোলে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে অনলাইন ও অফলাইনে কড়া নজরদারি চালাচ্ছে মার্কিন নিরাপত্তা এজেন্সিগুলিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+