US Presidential Election 2024: আমেরিকার গণতন্ত্র বিপন্ন! মনে করেন সিংহভাগ ভোটারই; কী উঠে এল বুথ ফেরত সমীক্ষায়?
US Presidential Elections 2024: মঙ্গলে ভোটের লাইনে দাঁড়িয়েছে আমেরিকা। এরই মাঝে চাঞ্চল্যকর তথ্য উঠে এল বুথ ফেরত সমীক্ষায় (Exit Polls)। যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ ভোটারই দেশের গণতন্ত্র বিপন্ন (Democracy under threat) বলে মনে করেন। এমনই তথ্য উঠে এসেছে এডিসন রিসার্চের জাতীয় বুথ ফেরত সমীক্ষায়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মূলত দ্বিমুখী লড়াই। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রধানত দুই প্রার্থী। ডেমোক্র্যাটদের কমলা হ্যারিস (Kamala Harris) ও রিপাবলিকানদের ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভোটের আগে তাঁদের প্রচার ঘিরে উত্তপ্ত হয়েছে দেশের কোনা কোনা। এরপরই দেশের গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রবাসী। বুথ ফেরত সমীক্ষায় উঠে এল তেমনই ইঙ্গিত।

৭৫ শতাংশ ভোটারের কাছে মনে হয়েছে দেশের গণতন্ত্র বিপদে রয়েছে। মাত্র ২৫ শতাংশ ভোটার মনে করেন দেশের গণতন্ত্র এখনও নিরাপদ। জাতীয় বুথ ফেরত সমীক্ষায় দাবি, ভোটারদের কাছে প্রথম উদ্বেগের বিষয়ই হল দেশের গণতন্ত্র। এরপর সবচেয়ে উদ্বেগের জায়গা বল দেশের অর্থনীতি (Economy)।
বাকি সমস্ত ইস্যুকে ছাপিয়ে দেশের গণতন্ত্র ও অর্থনীতি নিয়ে উদ্বেগের জায়গা সৃষ্টি হয়েছে ভোটারদের মনে। এরপর রয়েছে গর্ভপাত আইন (Abortion Rights) ও নারী স্বাধীনতার বিষয়টি। প্রেসিডেন্ট নির্বাচনের আবহে উদ্বেগের জায়গা রয়েছে যুক্তরাষ্ট্রের উদ্বাস্তু সমস্যা (Immigration) নিয়েও। জাতীয় বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে সেই পরিসংখ্যান।
উল্লেখ্য, ভোটের দিন ও আগাম ভোটদানে (Early Voting) অংশগ্রহণকারীদের প্রায় ১ কোটি মানুষের মধ্যে এই সমীক্ষা করা হয়। প্রাথমিকভাবে তাতে এই উদ্বেগের জায়গাগুলি উঠে এসেছে। যদিও সময়ের সঙ্গে তা পরিবর্তন সাপেক্ষ।
ট্রাম্পকে হত্যার চেষ্টা, বাইডেনের মনোনয়ন প্রত্যাহার ও কমলা হ্যারিসের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার ঘটনাপ্রবাহ (Series of incidents) আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন। আর তাই গণতন্ত্রের সুরক্ষা নিয়ে উদ্বেগ জন্ম নিয়েছে ভোটারদের মনে।
২০২০ সালে বাইডেনের কাছে পরাজয় মানতে পারেননি ট্রাম্প। ২০২১-এর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে অবস্থিত মার্কিন আইনসভায় হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। মঙ্গলবার ঘরের কাছে ফ্লোরিডার পাম বিচে ভোট দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মেটার পর যদি হেরে যান, তাহলে সেই পরাজয় মাথা পেতে নেবেন। অন্যদিকে নিজের রাজ্য ক্যালিফোর্নিয়ায় মেলেই নিজের ভোট দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।












Click it and Unblock the Notifications