মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ২০২০ : ডেমোক্র্যাটদের প্রথম বিতর্কসভা আজ

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ যাতে একটির বেশি দু'টি না হয়, তা নিয়ে তাঁর বিরোধী ডেমোক্র্যাটরা বদ্ধপরিকর, যদিও শেষমেশ ২০২০র রাষ্ট্রপতি নির্বাচনে তাঁদের লক্ষ কতটা ফলপ্রসূ হবে

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ যাতে একটির বেশি দু'টি না হয়, তা নিয়ে তাঁর বিরোধী ডেমোক্র্যাটরা বদ্ধপরিকর, যদিও শেষমেশ ২০২০র রাষ্ট্রপতি নির্বাচনে তাঁদের লক্ষ কতটা ফলপ্রসূ হবে, তা এখনই বোঝা সম্ভব নয়। তবে রিপাবলিকান রাষ্ট্রপতি ট্রাম্পকে হারাতে ইতিমধ্যেই ডেমোক্র্যাট পক্ষে নাম লিখিয়েছেন ২৩ জন! আর এবারে, সামনের বছর হোয়াইট হাউসে ঢোকার লড়াইতে ট্রাম্পকে কে চ্যালেঞ্জ করবেন ডেমোক্র্যাটদের পক্ষে, তা নির্ধারণ করতে এবারে শুরু হতে চলেছে বিতর্কসভা।

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ২০২০ : ডেমোক্র্যাটদের প্রথম বিতর্কসভা আজ

এবারে এত বেশি প্রার্থী যে দু'টি ভাগে ভাগ করা হয়েছে তাঁদের

ফ্লোরিদা প্রদেশের মিয়ামিতে বুধবার ও বৃহস্পতিবার ডেমোক্র্যাটদের রাষ্ট্রপতি পদপ্রার্থীদের বিতর্কসভা অনুষ্ঠিত হতে চলেছে। এবং এবারে এতজন প্রার্থী রয়েছেন বলে যে বিতর্কটি দু'টি ভাগে ভাগ করা হয়েছে। এই বিতর্কের ধারা চলবে যতদিন না পর্যন্ত ডেমোক্র্যাটরা তাঁদের চূড়ান্ত প্রার্থী বেছে না নিচ্ছেন আসল রাষ্ট্রপতি নির্বাচনের জন্যে।

ডেমোক্র্যাট রাষ্ট্রপতি পদপ্রার্থীদের মধ্যে রয়েছে ম্যাসাচুসেটস-এর সিনেটর এলিজাবেথ ওয়ারেন; টেক্সাসের প্রাক্তন রিপ্রেজেন্টেটিভ বেতো ও'রুরকে; ওয়াশিংটনের গভর্নর জে ইন্সলি; হাওয়াই-এর রিপ্রেজেন্টেটিভ তুলসি গোবার্ড; ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স যিনি আগের বারেও লড়েছিলেন; ক্যালিফোর্নিয়া সিনেটর কমলা হ্যারিস প্রমুখ। রয়েছেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জো বাইডেনও।

মাত্র ৬০ সেকেন্ডে বক্তব্য রাখতে হবে প্রার্থীদের

বিতর্কের সময়ে প্রার্থীদের খুব সংক্ষেপে জবাবদিহির কাজটা সারতে হবে। মাত্র ৬০ সেকেন্ড সময় তাঁরা পাবেন প্রশ্নের উত্তর দিতে এবং ৩০ সেকেন্ড 'ফলো-আপ' উত্তর দিতে। মোট পাঁচটি ভাগে ভাগ করা হবে এই দু'ঘন্টা ব্যাপী বিতর্কসভাকে।

পর্যবেকককদের মতে, ডেমোক্র্যাটরা প্রথাগতভাবে নরমপন্থী হলেও এবারে যে সকল প্রার্থীরা দাঁড়িয়েছেন, তাঁরা একটি চরমপন্থী অবস্থান নেওয়ার প্রবণতা দেখাচ্ছেন বিভিন্ন বিষয়ে। তবে কি তাঁরা ট্রাম্পের মতো 'রাডিকাল' রাষ্ট্রপতির মোকাবিলায় সে পথেই হাঁটার প্রস্তুতি নিয়েছেন?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+