US Election: অবাক কাণ্ড, মহাকাশেও হচ্ছে মার্কিন নির্বাচন! ভোট দিলেন সুনীতারা, জানুন কীভাবে?
US Presidential Election 2024: চলছে মার্কিন নির্বাচন। এখনও পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে সে দেশে। ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস? মার্কিন মসনদে কে? তা বেছে নিতেই ভোট কেন্দ্রগুলির বাইরে লম্বা লাইন ভোটারদের। বেশি মাত্রায় মানুষ হাতে ভোট দিতে পারেন সেজন্য মার্কিন নির্বাচন কমিশন সবরকম ব্যবস্থা নিয়েছে।
এমনকি মহাকাশ থেকেও যাতে ভোট দেওয়া যায়, সেই অসম্ভবকেও সম্ভব করা হয়েছে (US Presidential Election 2024)। যা একেবারে চমকে দেওয়ার মতো বলছেন বিশ্লেষকরা। কীভাবে এই ভোটদান পর্ব চলল? কেমন ভাবেই প্রস্তুতি নেওয়া হল? রইল সমস্ত তথ্য -

- US Presidential Election 2024: মহাকাশে আটকে সুনীতা সহ চার মহাকাশচারী
NASA র চার মহাকাশচারী আটকে রয়েছেন মহাকাশে। রয়েছেন সুনীতা উইলিয়মসও (Sunita Williams)। তাঁরা যাতে মার্কিন নির্বাচনে সামিল হতে পারেন সেজন্য ইন্টারন্যাশানাল স্পেস স্টেশন (ISS) কে তৈরি করা হয় বলে খবর। আর সেই কারণেই সুনিতা উইলিয়ামস এবং অন্য চার মহাকাশচারী স্পেস স্টেশন থেকেই মার্কিন নির্বাচনে (US Presidential Election 2024) ভোট দিতে পারেন। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
- US Presidential Election 2024: মহাকাশে ভোটের প্রক্রিয়া কেমন?
1997 সাল থেকেই NASA র মহাকাশচারীরা স্পেস স্টেশন থেকেই ভোট প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। ওরবেটিং ল্যাবরেটরি থেকে এস্ট্রোনট ইলেকট্রনিক্স ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া যায়। স্যাটেলাইট ফ্রিকোয়েন্সির মাধ্যমে এই ব্যালট স্পেশ স্টেশনে পাঠানো হয়। আর এরপরেই মহাকাশচারীরা তাতে ভোট দেন। আর এরপর একই ভাবে এস্ট্রোনট ইলেকট্রনিক্স ব্যালট পৃথিবীতে পাঠানো হয়।
আসলে NASA তাঁর মহাকাশচারীদের জন্য মহাকাশে যোগাযোগ এবং নেভিগেশন প্রোগ্রাম সুবিধা প্রদান করে। আর সেভাবে যখন কোনও মহাকাশচারী মিশনে যান প্রথমেই ভোটদানের জনব্য রেজিস্ট্রেশন করে থাকে। আর এজন্য মহাকাশচারীদের পোস্ট কার্ড আবেদন করতে হয় (US Presidential Election 2024)।
- US Presidential Election 2024: ভোট দেওয়ার আবেদন
দীর্ঘদিন ধরে মহাকাশে আটকে সুনিতা উইলিয়ামস (Sunita Williams) এবং অন্য চার মহাকাশচারী। জানা যাচ্ছে, তাঁরা ভোট দেওয়ার পাশাপাশি আমেরিকার মানুষকেও ভোটদানে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন। বলে রাখা প্রয়োজন, সেপ্টেম্বরে এক সম্মেলনে মহাকাশে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সুনিতা উইলিয়ামস। তিনি বলেন, নাগরিক হিসাবে এটা আমাদের কর্তব্য (US Presidential Election 2024)।












Click it and Unblock the Notifications