US Presidential Election: আমেরিকায় আগাম ভোটদানে রেকর্ড, ভোটের লাইনে বাইডেনও; তৃতীয় দিনে আগুনে পুড়ে ছাই ব্যালট
US Presidential Election: ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু তার আগেই আগাম ভোটদানে রেকর্ড (early voting record) আমেরিকায়। ইতিমধ্যে প্রায় ৩ কোটিরও বেশি মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। শনিবার আগাম ভোটদান পর্বের প্রথম দিনে প্রায় দেড় কোটি মানুষ ভোটদান সেরে ফেলেছেন বলে জানা গিয়েছে।
কেউ সশরীরে গিয়ে বা কেউ ব্যালটে ভোট দিয়ে তা মেলে পাঠিয়ে দেন। ভোটগ্রহণের দিন ঝুঁকি এড়াতে আগেভাগেই ভোটদানের (Casting Vote) ব্যবস্থা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সাধারণত পেপার ব্যালটে ভোট হয় আমেরিকায় (America)। ভোটগণনা না হওয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে রাখা হয় ব্যালটের ভোট।

তবে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ভোটদানের নিজ নিজ পদ্ধতি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন রিপাবলিকানদের ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ডেমোক্র্যাটদের কমলা হ্যারিস (Kamala Harris)। নর্থ ক্যারোলিনা, জর্জিয়া সহ বেশকয়েকটি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। সূত্রের খবর, প্রথম দিনেই সেসমস্ত রাজ্যে রেকর্ডসংখ্যক ভোট পড়েছে।
এদিকে আগাম ভোটদানে গিয়ে অস্বস্তিকর পরিবেশের সম্মুখীন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সোমবার উইলমিংটনের বাড়ির অদূরেই ডেলাওয়্যারে আগাম ভোটদান কেন্দ্রে ভোট দিতে যান বাইডেন। কিন্তু দীর্ঘ লাইনে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করতে হয় বাইডেনকে। এরই মাঝে এক বয়স্ক মহিলা ভোটারকে হুইলচেয়ারে করে এগিয়ে দিতেও দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।
গত জুলাইতেই ভোটের প্রচারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছিলেন বাইডেন। স্বাস্থ্যের অবনতি ছিল অন্যতম কারণ। পাশাপাশি, তাঁর দল ডেমোক্র্যাটদের তরফে ধরেই নেওয়া হয় যে ভোটের ময়দানে বাইডেন প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে হারাতে পারবেন না। এদিন ভোটের লাইনে দাঁড়িয়ে বাকি ভোটারদের সঙ্গে কথাও বলেন বাইডেন।
সোমবার আমেরিকার আগাম ভোটদান পর্বের মাঝেই ব্যালট বাক্স পুড়িয়ে (Ballot Boxes Burnt) ফেলার অভিযোগ। পোর্টল্যান্ড ও ওরিগনে দুটি পৃথক অগ্নিকাণ্ডে তিনটি ব্যালট পুড়ে যায়। অপরদিকে, ওয়াশিংটন ও ভ্যানকোভারে একশোরও বেশি ব্যালট পুড়ে ছাই হয়ে গিয়েছে। সবকটি ঘটনাতেই ঘটনাস্থল থেকে দাহ্য পদার্থের নমুনা পেয়েছে এফবিআই। ঘটনার তদন্ত চালাচ্ছেন মার্কিন গোয়েন্দারা।












Click it and Unblock the Notifications