US Presidential Election 2024: আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্পই, যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের লাল ঝড়
US Presidential Election 2024: মার্কিন মসনদে বসতে চলেছেন ট্রাম্পই (Donald Trump)। সুইং স্টেটগুলিতে রিপাবলিকানদের (Republicans) জয়জয়কার। ইলেকটোরাল কলেজের ভোটে ট্রাম্পেরই জয় কার্যত নিশ্চিত। যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল কলেজের (Electoral College) সংখ্যা ৫৩৮টি। সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার ২৭০ ছুঁলেন ট্রাম্প।
হোয়াইট হাউস দখলের মূল চাবিকাঠি সাত সুইং স্টেট (Swing States)। সেখানেই বাজিমাত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয়বার মার্কিন মসনদে বসতে চলেছেন ট্রাম্প। লালে রাঙা যুক্তরাষ্ট্রের মানচিত্র। তবে ভোটগণনা এখনও শেষ হয়নি। ব্যাপক কোনও বদল না এলে ট্রাম্পেরই মসনদে বসা নিশ্চিত।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফক্স নিউজ ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে মার্কিন মুলুকের দখল যাচ্ছে ট্রাম্পের হাতেই। ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সকালেই ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বুথে ভোট দান করেন ট্রাম্প। জয়ের ইঙ্গিত আসতেই সেখান থেকে বক্তব্য পেশ করেন ট্রাম্প।
আমেরিকায় স্বর্ণযুগ আনার প্রতিশ্রুতি ট্রাম্পের। স্ত্রী মেলানিয়া ট্রাম্প, হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সামনেই ট্রাম্প বলেন, "প্রতিটা দিন আমি আপনাদের জন্য লড়াই করব। সর্বকালের শ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন দেখল আমেরিকা। দেশকে সুস্থ করে তুলব।"
ব্যবধান কমালেও অনেকটা পিছিয়ে যায় কমলা হ্যারিসরা। সুইং স্টেটগুলিতে পেনসিলভেনিয়াও শেষ পর্যন্ত ছিনিয়ে নেয় রিপাবলিকানরা। ৫০.৯ শতাংশ ভোট পেয়ে জিতে গেলেন ট্রাম্প। ৪৮ শতাংশ ভোট পেয়েছেন কমলা হ্যারিস। পেনসিলভেনিয়ায় ১৯টি ইলেক্টোরাল কলেজের ভোট জিতে ম্যাজিক ফিগার চলে আসে ট্রাম্পের হাতের মুঠোয়।
ট্রাম্পের জয় কার্যত নিশ্চিত হওয়ার পর ভোটগণনার রাতেই উল্লাসে মাতেন ট্রাম্প সমর্থকরা। আমেরিকার রাস্তায় আনন্দে কোলাকুলি, ফোনালাপ, নাচতেও দেখা যায় সমর্থকদের। ওয়েস্ট পাম বিচের কনভেনশন সেন্টারে সমর্থক অতিথিদের ভিড়। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে হতাশা। হাভার্ড বিশ্ববিদ্যালয়ে রাতের কর্মসূচি বাতিল করেন বিদায়ী উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications