US Presidential Election 2024: জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প! জানেন কমলা এবং জো বাইডেন এখন কোথায়?

US Presidential Election 2024: আমেরিকার মসনদে কে বসছে, তা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি চেয়ার ফিরে পাবেন, নাকি ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস হবেন আমেরিকার নয়া অধিপতি, তা এখনও স্পষ্ট নয়।

তবে একটা বিষয় এবার আগে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে হাড্ডাহাড্ডি লড়াই (US Presidential Election 2024) হবে এবার। ভোটের আগে সমীক্ষায় দেখা গিয়েছে, কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কেউই অপরের থেকে খুব বেশি এগিয়ে নেই। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প।

US Presidential Election 2024

তিনি জানিয়েছেন, আমি আত্মবিশ্বাসী। রিপাবলিকানরা দলে দলে ভোট দিতে আসছেন বলেও দাবি করেছেন। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে সে দেশের সমস্ত রাজ্যেই মার্কিন নির্বাচন (US Presidential Election 2024) হচ্ছে। কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত কিচু ঘটনার খবর সামনে এসেছে।

তবে বড় কোনও ঘটনার খবর নেই। সে দেশের সকাল হতেই মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছে। যদিও অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে ৮ কোটি ভোট পড়ে গিয়েছে। এই অবস্থায় কোন দিকে পরিস্থিতি এবং ফলাফল (US Presidential Election 2024) গড়ায় সেদিকেই নজর গোটা বিশ্বের।

এই অবস্থায় ফ্লরিডার পাম বিচের মর্টন অ্যান্ড বারবারা ম্যান্ডেল রিক্রিয়শন সেন্টার ভোটকেন্দ্রে ভোট দেন ট্রাম্প। সঙ্গে ছিলেন প্রাক্তন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ভোটের লাইনে বিপুল মানুষের ভিড় দেখে একেবারে উচ্ছ্বসিত হয়ে পড়েন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

এমনকি সম্মানিত বোধ করছেন বলেও মন্তব্য করেন। তবে নির্বাচনের ফল আসতে কিচুটা দেরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প। কিন্তু মানুষ যাতে লাইন না ছাড়েন সেই বার্তাও দেন।

অন্যদিকে আমেরিকায় নির্বাচন চলাকালীন ওয়াশিংটন ডিসিতে কমলা হ্যারিস। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সদর দফতরে পৌঁছন। নির্বাচনের দিন এটিই তার প্রথম জনসমক্ষে উপস্থিতি। সেখান থেকেই ক্যারোলিনিয়ানদের ভোট দেওয়ার আবেদন জানান। এখনও জারা ভোট দেননি তাঁদের এগিয়ে আসার কথা বলেন কমলা। মার্কিন নির্বাচনে এখানকার মানুষের ভোট খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি জানা যাচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের সাক্ষী থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আর তা থাকবেন হোয়াইট হাউসে বসেই। সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি জিল বাইডেনসহ হোয়াইট হাউসের শীর্ষ আধিকারিকরা। এমনটাই জানাচ্ছে সিএনএন। সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেখানে বসেই পরিস্থিতির উপর নজর রাখবেন (US Presidential Election 2024)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+