US Presidential Election 2024: সুইং স্টেটসের ভোটে এগিয়ে ট্রাম্প, পিছিয়ে পড়ছেন কমলা; খেলা ঘোরাবে সাত প্রদেশ?
US Presidential Election 2024: মার্কিন মুলুকে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। ভোট গণনার আড়াই ঘণ্টা হতে চলেছে। ইলেকটোরাল ভোটের (Electoral Votes) ২০০ ছুঁতে চলেছেন ট্রাম্প। অন্যদিকে ১০০ ছুঁতেই হিমশিম কমলার। প্রাথমিক ট্রেন্ড বলছে, সুইং স্টেটসগুলিতেও এগিয়ে রয়েছেন ট্রাম্প। সুইং স্টেট যার, আমেরিকার দখলও তারই হবে। যদিও যেকোনওসময় ঘুরে যেতে পারে ফলাফল।
প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, চারটি সুইং স্টেটসে (Swing States) এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেগুলি হল পেনসিলভেনিয়া, উইসকনসিন, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা। অন্যদিকে এখনও পর্যন্ত দুটি সুই স্টেটসে এগিয়ে কমলা হ্যারিস। সেই দুটি হল অ্যারিজোনা ও মিচিগান। যদিও নেভাদার এখনও কোনও লিড পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল কলেজের সংখ্যা ৫৩৮। সরকার গড়তে দরকার ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। সাধারণত অঙ্গরাজ্যের একটিতে জয়ী হলেই সেই রাজ্যের সবকটি ইলেকটোরাল ভোট জয়ী প্রার্থীর ঝুলতি যায়। এখনও পর্যন্ত ২০০-র কাছাকাছি ইলেকটোরাল ভোট ট্রাম্পের দখলেই চলে গিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রাথমিক ট্রেন্ড কখনই চূড়ান্ত ফলের আভাস দেয় না। ২০২০ সালেই পেনসিলভেনিয়া ও উইসকনসিনে ট্রাম্পকে সম্ভাব্য জয়ী ঘোষণা করা হলেও পরে দেখা যায় মেইলের ব্যালটে ডেমোক্র্যাটরা এগিয়ে গিয়েছে। সবশেষে জো বাইডেন ওই দুই প্রদেশে এগিয়ে যান। লাল রাজ্যের নিমেষে নীলে পরিণত হওয়া আশ্চর্যের কিছু নয়।
এবারের ভোটে হেরে গেলে পরাজয় মাথা পেতে নেবেন বলে আগেই স্বাকীরোক্তি করেছেন ট্রাম্প। বর্তমানে ৪টি সুইং স্টেটসে এগিয়ে রয়েছেন তিনি। যদিও শহুরে ভোটারদের মধ্যে ডেমোক্র্যাট সমর্থনের ঝোঁক বেশি রয়েছে। সেখানে ভোটগণনাও সময়সাপেক্ষ। আবার পেনসিলভেনিয়া, অ্যারিজোনার মতো প্রদেশগুলিতেও দীর্ঘ গণনা প্রক্রিয়া চলে। তারপরই বোঝা যাবে আসল ট্রেন্ড।












Click it and Unblock the Notifications