US Election: ট্রাম্পের আমলে আবার...! দিল্লির গোপন ডেরা থেকে ভাবী প্রেসিডেন্টকে বার্তা শেখ হাসিনার

US Presidential Election 2024: মার্কিন মসনদে ফের ডোনান্ড ট্রাম্প! জয় নিশ্চিত হতেই চলছে শুভেচ্ছার বন্যা। ভাবী মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাৎপর্যপূর্ণ ভাবে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জয়ে (US Presidential Election 2024) উচ্ছ্বসিত খোদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। নয়াদিল্লির গোপন ঘাঁটি থেকে দিলেন শুভেচ্ছা বার্তাও।

গত কয়েকদিন আগেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা নিয়ে কড়া বার্তা দেন ট্রাম্প। যা বর্তমান প্রেক্ষাপটে ছিল খুবই তাৎপর্যপূর্ণ। আর এই পরিস্থিতিতে হাসিনা লিখছেন, ট্রাম্পের আমলে আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।

Donald trump and saikh hasina

আওয়ামি লিগের (Awami League) এর ভেরিফাই ফেসবুক পেজ (verified Facebook page) থেকে সেই বার্তা শেয়ার করা হয়েছে। হাসিনা আরও লিখছেন, আমেরিকার মানুষের গভীর বিশ্বাস রয়েছে আপনার উপর, আর সেটাই আরও একবার প্রমাণিত হল। অসাধারণ নেতৃত্বের জন্য এই জয় বলেও ভাবী মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া বার্তায় দাবি হাসিনার।

শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট পদে থাকাকালীন ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে যে মধুর সম্পর্ক তৈরি হয় তাও উল্লেখ করা হয়েছে। সর্বশেষে 'বঙ্গবন্ধু' কন্যা লিখছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারত এবং আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে। হাসিনার এহেন বার্তার কিছুক্ষণের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এক বার্তায় তিনি লিখছেন, আমেরিকার নির্বাচনে জয় পাওয়ার জন্য বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে (পড়ুন-ডোনাল্ড ট্রাম্প) আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও এক প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়াতে স্পষ্ট যে নেতৃত্ব ও লক্ষ্য মার্কিন নাগরিকদের মধ্যেও প্রতিফলিত হয়েছে। ডোনান্ড ট্রাম্পের নেতৃত্বেরই আমেরিকা উন্নতির শিখরে পৌঁছে যাবে আশা প্রকাশ করেন নোবেলজয়ী।

এমনকি কাজ বিশ্বের অন্যদের অনুপ্রাণিত করবে বলেও বিবৃতিতে দাবি করেন। বলে রাখা প্রয়োজন, শোনা যায় গোটা বিশ্বের পাশাপাশি বুধবার সকাল থেকে মার্কিন নির্বাচনের দিকে নজর রেখেছিলেন শেখ হাসিনাও। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে ভারতেই রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। সবার নজর এড়িয়ে আপাতত দিল্লির একগটি বাড়িতে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

আর সেখানে বসেই মার্কিন নির্বাচনের দিকে তাঁর নজর ছিল বলে খবর। এমনকি ছেলে জয়ের সঙ্গেও দীর্ঘ আলোচনা হয়েছে বলেও খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+