US Presidential Election 2024: কমলা-ট্রাম্প দ্বৈরথের মাঝে সেনেট হাতছাড়া ডেমোক্র্যাটদের, দখল নিল রিপাবলিকানরা
US Presidential Election 2024: প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি আমেরিকায় সমান্তরালভাবে উচ্চকক্ষ সেনেটের (Senate) ভোটও হয়েছে। রিপাবলিকানদের (Republicans) দখলে গিয়েছে সেনেট। চার বছরে এই প্রথমবার উচ্চকক্ষের দখল নিল রিপাবলিকানরা। ডেমোক্র্যাটদের হাতে যে আসনগুলি ছিল, সেগুলিতেও রিপাবলিকানরা জিতে গিয়েছেন।
আপাতত রিপাবলিকানদের সদস্য সংখ্যা ৫১। অন্যদিকে ডেমোক্র্যাটদের (Democrats) সদস্য সংখ্যা ৪২। পশ্চিম ভার্জিনিয়া ও ওহাইয়োতে জয় পয়েছে রিপাবলিকানরা। যার ফলে মার্কিন কংগ্রেসের সেনেটে এবার নিয়ন্ত্রণ থাকবে রিপাবলিকানদের। কংগ্রেসের অন্তত একটি কক্ষে ক্ষমতা নিশ্চিত করল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দল।

আমেরিকার কংগ্রেসে (US Congress) যেকোনও আইন পাসের জন্য উচ্চ ও নিম্নকক্ষের অনুমোদন প্রয়োজন। তবে সেনেটের গুরুত্ব একটু হলেও বেশি। বিভিন্ন প্রস্তাবে চূড়ান্ত সিদ্ধান্ত সেনেটেই হয়। প্রেসিডেন্ট যেই হোন না কেন, আইনসভার অনুমোদন ছাড়া পাস হবে না আইন। সেকারেই গুরুত্ব রয়েছে সেনেটের।
সেনেটের ১০০টি আসনের মধ্যে ৩৪টি আসনে ভোট হয়েছে। হাউসের থেকে সেনেটের ভোট প্রক্রিয়া আলাদা। সেনেটের কার্যকালের মেয়াদ ৬ বছর। প্রত্যেক প্রদেশে ২ জন করে সেনেটর থাকেন। ৫০টি অঙ্গরাজ্যে (States) মোট ১০০ জন সেনেটর। প্রতি ২ বছর অন্তর এক তৃতীয়াংশ আসনে ভোট হয়।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের (US President Election) পাশাপাশি সেনেট, হাউস ও গভর্নর নির্বাচন চলছে। কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে (House of Representatives) মোট আসন সংখ্যা ৪৩৫টি। প্রতি ২ বছর অন্তর ভোট হয় সব আসনে। হাউসের ভোটে ১৮৭টি ভোটে এগিয়ে রয়েছে রিপাবলিকান পার্টি। ১৬৩টি আসন পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ২১৮টি।












Click it and Unblock the Notifications