US Presidential Election 2024: আমেরিকায় ভোটের দিন ক্যাপিটল হিলে হামলার ছক? অস্ত্রসহ গ্রেফতার যুবক
US Presidential Election 2024: আমেরিকা যুক্তরাষ্ট্রে ভোট চলাকালীন ক্যাপিটল হিলে (Capitol Hill) অস্ত্রসহ গ্রেফতার এক। ধৃতের কাছ থেকে একটি টর্চ ও পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ভোটের দিন এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মার্কিন আইনসভায় (Congress) বাড়ানো হয়েছে নিরাপত্তা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। বসানো হয়েছে গার্ডরেল।
সূত্রের খবর, অভিযুক্ত গ্রেফতার হওয়ার পর থেকেই পর্যটকদের জন্য ক্যাপিটল হিল বন্ধ করে দিয়েছে প্রশাসন। যদিও প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে অস্ত্রসহ যুবকের গ্রেফতারির ঘটনার যোগসূত্র নিয়ে কিছু বলেনি পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনলাইনে ক্যাপিটল পুলিশ জানায়, ক্যাপিটল ভিজ়িট সেন্টারে স্ক্রিনিং প্রসেস চলাকালীন ওই যুবককে আটকানো হয়। যুবকের শরীর থেকে পেট্রল জাতীয় গন্ধ বের হচ্ছিল। এরপর তল্লাশি চালিয়ে যুবকের কাছ থেকে একটি টর্চ ও ফ্লেয়ার পিস্তল উদ্ধার হয়েছে। আপাতত ক্যাপিটল ভিজিট সেন্টার পর্যটকদের জন্যে বন্ধ রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মিচিগান থেকে গাড়ি চালিয়ে ক্যাপিটল হিলে এসেছিল ওই যুবক। গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই যুবকের সঙ্গে বেশকিছু কাগজপত্রও ছিল বলে জানায় পুলিশ। ওই কাগজে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কথা লেখা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মার্কিন আইনসভায় বর্তমানে অধিবেশন হচ্ছে না। তবে প্রো ফর্ম অধিবেশনে বেশ কয়েকজন সদস্যরা মিলিত হতে পারেন আইনসভায়। এমতাবস্থায় নিশ্ছিদ্র নিরাপত্তার (Security Tightened) ব্যবস্থা করা হয়েছে। ক্যাপিটল বিল্ডিং সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ভোটের দিন ওয়াশিংটনেও জোরদার করা হয়েছে নিরাপত্তা।












Click it and Unblock the Notifications