Joe Biden: জল্পনাই সত্যি হল! ফের রাষ্ট্রপতি হওয়ার দৌড় থেকে সরলেন জো বাইডেন
জল্পনা, আলোচনা, সমালোচনা অনেকদিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত ফের একবার মার্কিন রাষ্ট্রপতি হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। নির্বাচনী দৌড় থেকে নিজের নাম তুলে নেওয়ার ঘোষণা করেছেন তিনি। অর্থাৎ ২০২৪ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে আর শামিল হচ্ছেন না এই ডেমোক্র্যাট রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে আপাতত পরবর্তী নির্বাচন পর্যন্ত রাষ্ট্রপতি থাকছেন তিনিই।
বেশ কিছুদিন ধরেই বাইডেন সরে দাঁড়াবেন বা তাঁর সরে দাঁড়ানো উচিত বলে দলে এবং দলের বাইরে আলোচনা চলছিল। ডেমোক্র্যাটদেরই একাংশ আর তাঁর ওপর ভরসা করতে পারছিলেন না। দলের লোকেরাই মনে করতে শুরু করেছিলেন, বৃদ্ধ বাইডেনের পক্ষে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে হারানো সম্ভব নয়। ফলে চাপ ক্রমশ বাড়ছিল বাইডেনের ওপর। তারই ফলশ্রুতি আজকের এই ঘোষণা।

নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানো নিয়ে বলতে গিয়ে বাইডেন বলেছেন, রাষ্ট্রপতি হিসাবে কাজ করা আমার জীবনের সর্বোচ্চ সম্মাননা। আমি ফের একবার লড়াই করতে চেয়েছিলাম, তবে আমার মনে হয়েছে, দলের স্বার্থে এবং দেশের স্বার্থে আমার সরে দাঁড়ানো উচিত। আর যতদিন রাষ্ট্রপতি রয়েছি, ততদিন আমি নিষ্ঠাভরে আমার দায়িত্ব পালনের চেষ্টা করব।
কয়েকদিন পরই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তাঁর সিদ্ধান্ত নিয়ে বিশদে সকলকে জানাবেন বলেও এদিন নিজের বক্তব্যে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তবে আপাতত সমস্ত জল্পনার অবসান, ডেমোক্র্যাটদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার দৌড় থেকে রণে ভঙ্গ দিলেন তিনি।
বাইডেনের একে তো বয়স হয়েছে, তার পাশাপাশি তাঁর স্বাস্থ্য বেশ কিছুদিন হল ভালো যাচ্ছে না। এছাড়াও দলের নেতা-কর্মীদের মধ্যে নানা কারণে ক্রমেই জনপ্রিয়তা হারিয়ে ফেলছিলেন তিনি। এছাড়াও রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে যে 'ডিবেট' গুলিতে অংশ নিতে হয়, সেখানেও বাইডেনের পারফরম্যান্স নেহাতই ছাপোষা ছিল। ফলে বাইডেনকে সামনে রেখে লড়াইয়ে ডেমোক্র্যাটরা যে প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের মতো হেভিওয়েটকে হারিয়ে ফের ক্ষমতা দখল করতে পারবেন, এই ভরসা দলের লোকেরাই আর রাখতে পারছিলেন না।
বাইডেনের রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই থেকে নাম প্রত্যাহার নিঃসন্দেহে ডেমোক্র্যাটদের ধাক্কা দেবে। তবে তার থেকেও বড় প্রশ্ন হল, এই সিদ্ধান্তের পর বেশ কিছু আইনি জটিলতায় পড়তে হবে দলকে। কারণ মনোনয়ন থেকে শুরু করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে 'স্টেট লেভেল'-এ বেশ কিছু আইনি জটিলতা থাকে। সেগুলির সঙ্গে দলকে এবার লড়তে হবে।
এদিন নাম তুলে নেওয়া সংক্রান্ত ঘোষণায় উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের ভূয়সী প্রশংসা করেছেন বাইডেন। পাশাপাশি সমর্থন করার জন্য দেশবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন জো বাইডেন। গত তিনবছরে তাঁর নেতৃত্বে মার্কিন মুলুক কতটা সামনের দিকে এগিয়েছে, তারও দলিল সামনে রেখেছেন বাইডেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications