US Presidential Election 2024: ভোটের লম্বা লাইন, বার্তা দিলেন কমলা, ট্রাম্পকে জেতানোর আর্জি টেসলা কর্তার
US Presidential Election 2024: দেশের মানুষকে ভোটদানের আবেদন জানালেন কমলা হ্যারিস (kamala harris)। ইতিমধ্যে মার্কিন মুলুকে শুরু হয়ে গিয়েছে নির্বাচন। ইন্ডিয়ানা থেকে শুরু করে একাধিক জায়গায় ভোটারদের লম্বা লাইন। আর তার আগেই ভোটারদের বেরিয়ে ভোট দেওয়ার আবেদন জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
অন্যদিকে প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে (Donald trump) ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন টেসলা কর্তা ইলন মাস্ক। বার্তা দিয়েছেন দিয়েছেন খোদ ট্রাম্পও (US Presidential Election 2024)।

- US Presidential Election 2024: কে কি লিখলেন?
মার্কিন নির্বাচন (US Presidential Election 2024) শুরু হতেই বার্তা দেন কমলা হ্যারিস। তিনি লিখছেন, নির্বাচনের দিন এসে গিয়েছে। আমরা আমাদের দেশকে ভালবাসি এবং আমরা আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি। ফলে আজ মনের কথা শুনুন এবং দেশের সমস্ত মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান। জানা যাচ্ছে, মার্কিন নির্বাচনের দিকে কড়া নজর রাখছেন হ্যারিস।
- US Presidential Election 2024: ট্রাম্পকে জেতানোর আর্জি
অন্যদিকে ভোটারদের উদ্দেশ্য্যে বার্তা দিয়েছেন টুইটার কর্তা ইলন মাস্কও। নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই কার্যত ময়দানে ছিলেন। ট্রাম্পের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একাধিক সময় বার্তা দিয়েছেন। এমনকি আজ ভোট পর্ব শুরু হতেও মাস্কের বার্তা সামনে এসেছে। যেখানে ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর আবেদন জানান। তিনি বলছেন, এই নির্বাচন আমি মোড় হিসাবে নিয়েছি। নির্বাচনে রাজনৈতিক ভাবে সক্রিয় থেকেছি। যদি আমরা ট্রাম্পকে না বেঁছে নি তাহলে দেশের গণতন্ত্রকে হারিয়ে ফেলার কথা বলছেন মাস্ক।
- US Presidential Election 2024: বার্তা দিয়েছেন ট্রাম্পও
নিজের সোশ্যাল মিডিয়ায় (US Presidential Election 2024) বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যেখানে তিনি দেশের মানুষকে বেরিয়ে এসে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। শুধু তাই নয়, সবাইকে মিলে আমেরিকাকে সেরা গড়ে তোলার কথাও লিখেছেন ট্রাম্প।
- US Presidential Election 2024: কি বলছেন ভোটররা?
আমেরিকার একাধিক রাজ্যে ভোট চলছে। লম্বা লাইন ভোটারদের। ভোটাররা বলছেন, গুরুত্বপূর্ণ একটা দিন। সবাইকে আজ ভোট দিতে আসা উচিৎ। বলছেন এক ভোটার। এটা অন্য কোনো নির্বাচনের মতো নয়। ফলে ভোট দেবেন না বলে যদি ভেবে তাহলে তাহলে মানসিকতার বদলের কথা বলছেন এক ভোটার।
#USElection2024 | A voter, Rob Amchin says, "It is so important that everyone comes out to vote today. It is an election like no other. If you have any thoughts of not voting, today is the day to change your mind... I think we've all been having lots of anxiety about the outcome… pic.twitter.com/SIF0gteEnb
— ANI (@ANI) November 5, 2024
একেবারে কড়া নিরাপত্তার মোড়কে ভোট (US Presidential Election 2024) হচ্ছে। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। এমনকি দেশের সমস্ত নিরাপত্তা বাহিনী এবং এজেন্সিকেও সতর্ক করা হয়েছে। অন্যদিকে মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন সে দেশের আন্টনি জেনারেল।












Click it and Unblock the Notifications