কমলার এন্ট্রিতে বিপাকে ট্রাম্প? এবার ডেমোক্র্যাট প্রার্থীর জাতি পরিচয় নিয়ে কটাক্ষ ভীত ডোনাল্ডের!
মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার পর্বের বলা যায় শেষ রাউন্ড চলছে। ভোটারদের মন জয় করতে ডেমোক্র্যাট হোক অথবা রিপাবলিকান, কোনও দলই চেষ্টার খামতি রাখছে না। বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন আগামী নির্বাচনে না লড়াই করার সিদ্ধান্ত নেওয়ায় এখন ডেমোক্র্যাটদের ভরসা ভারতীয় বংশোদ্ভূত বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অন্যদিকে রিপাবলিকানদের হয়ে ফের ক্ষমতা দখলের আশায় মাঠে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। দুজনেই চেষ্টার কসুর করছেন না।
ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে প্রতিপক্ষকে নানাভাবে আক্রমণ করে নাস্তানাবুদ করার রণকৌশল নিয়েছেন। জো বাইডেনকে আক্রমণের পর এখন তাঁর আক্রমণের লক্ষ্য কমলা হ্যারিস। এবার কমলার জাতি পরিচয় নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছেন ট্রাম্প।

একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডোনাল্ড ট্রাম্প অযাচিতভাবে জানতে চেয়েছেন, কমলা হ্যারিস আদতে ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ! শিকাগোয় কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কমলাকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আমি ওঁনাকে অনেকদিন ধরে পরোক্ষভাবে চিনি। তিনি এতকাল শুধুমাত্র ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করে এসেছেন। তিনি যে কৃষ্ণাঙ্গ সেটা কয়েক বছর আগে পর্যন্ত আমি জানতাম না। এখন তিনি কৃষ্ণাঙ্গ পরিচয়ে পরিচিত হতে চান।
অর্থাৎ ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে, এতদিন কমলা হ্যারিস ভারতীয় সংস্কৃতির কথা প্রচার করলেও এখন ভোটের সময় লাভের গুড় ঘরে তুলতে নিজের কৃষ্ণাঙ্গ পরিচয়কে বেশি করে প্রচারের আলোয় আনতে চাইছেন। শুধু তাই নয়, কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সেই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প কমলাকে আক্রমণ করা ছাড়াও তাঁর সোশ্যাল মিডিয়ায় ভাইস প্রেসিডেন্টের একটি পুরনো ছবিও শেয়ার করেছেন। যা নিয়ে মার্কিন রাজনৈতিক মহলে চূড়ান্ত আলোচনা চলছে।
সোশ্যাল মিডিয়ায় কমলার ছবি শেয়ার করে তাঁকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প লিখেছেন, কমলা আপনার বন্ধুত্ব, ভালোবাসা এবং ভারতীয় সংস্কৃতির প্রতি আপনার টান সত্যিই প্রশংসাযোগ্য। অর্থাৎ ট্রাম্প ঘুরিয়ে সেই প্রশংসার আড়ালে কমলাকে কটাক্ষই করেছেন।
এটাই অবশ্য প্রথম নয়, ডোনাল্ড ট্রাম্প এর আগেও তাঁর বিরোধীদের নানা সময়ে, নানা কারণে আক্রমণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাকেও মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ না করার দায়ে ট্রাম্পের আক্রমণের মুখে পড়তে হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাষ্ট্রদূত এবং রিপাবলিকান দলেরই ট্রাম্পের সতীর্থ নিকি হ্যালিকে ট্রাম্প আক্রমণ করেছেন। কারণ নিকির বাবা-মা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না যখন নিকির জন্ম হয়।
ঘটনা হল, কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালন ভারতীয় ছিলেন। এবং বাবা ডোনাল্ড হ্যারিস ছিলেন জামাইকান। দুজনেই মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে গিয়ে থাকতে শুরু করেছিলেন। তাঁদের কন্যা কমলা মার্কিন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে ডেমোক্র্যাটদের প্রার্থী হতেই মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী কৃষ্ণাঙ্গ সমাজ এবং এশিয়ান আমেরিকান সমাজ অত্যন্ত উৎসাহিত বোধ করছে। এই শ্রেণির ভোটারদের মধ্যে এক নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। যার ফলে নির্বাচনের কৌশল হিসেবেই ট্রাম্প, কমলাকে তাঁর জাতি পরিচয় নিয়ে আক্রমণ শানিয়েছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এছাড়াও হঠাৎ করে রাষ্ট্রপতির দৌড়ে নেমে পড়া কমলা হ্যারিস মাত্র কিছুদিনের মধ্যেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে থাকা জো বাইডেনের যে দূরত্ব ছিল তা অনেকটাই কমিয়ে ফেলেছেন। এবং দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাটর কমলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করায় নানা সমীক্ষায় তিনি কিছুটা হলেও অ্যাডভান্টেজে রয়েছেন। এবং আগামী দিনে গিয়ে ট্রাম্পকে পিছনে ফেলার মতো পরিস্থিতিও হয়তো তৈরি হবে বলে মনে করছেন অনেকেই। আর সে কারণেই নভেম্বরে শুরুতে রাষ্ট্রপতি নির্বাচনের আগে যে কয়েকটি মাস প্রচারের বাকি রয়েছে, তাতে প্রতিপক্ষকে নানা দিক থেকে আক্রমণ করে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার পুরনো কৌশলে ভরসা রেখেই কমলা হ্যারিসকে আক্রমণ শানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications