ইমরান যদি 'স্বীকার' করেন মোদী আলোচনায় বসবেন! প্রস্তাব দিয়েই দিলেন ট্রাম্প
‘হাউডি মোদী’র সাফল্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের এক টেবিলে বসলেন নরেন্দ্র মোদী।
'হাউডি মোদী'র সাফল্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের এক টেবিলে বসলেন নরেন্দ্র মোদী। এই বৈঠক সংঘটিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বৈঠকের পরই। স্বভাবতই ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে কথা হবে উভয়েরও। হলও তাই। ট্রাম্প বার্তা দিলেন- দুই রাষ্ট্রপ্রধান এক টেবিলে বসবে নিশ্চয়ই ভালো কিছু হবে।
|
মোদীকে বার্তা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী নিশ্চয়ই এই প্রশ্ন শুনে যত্নবান হয়েই উত্তর দেবে। যদি তাঁকে জিজ্ঞাসা করা হয় 'আপনি কীভাবে পাকিস্তানি প্রধানমন্ত্রী বিবৃতি নেবেন, পাক প্রধানমন্ত্রী যদি স্বীকার করে আইএসআই আল কায়েদার প্রশিক্ষণ নিয়েছিল?
|
এক টেবিলে মোদী-ইমরান, বার্তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমি সত্যই বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী খান যখন একে অপরের সঙ্গে বসবেন, তখন ভালো কিছুই হবে। তিনি তাঁর এই বার্তার মধ্য দিয়ে উভয় রাষ্ট্রপ্রধানকে এক টেবিলে বসার বার্তা দিয়ে রাখেন।
|
বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব
নিউইয়র্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের মধ্যে খুব শিগগিরই আমাদের বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হবে। সেইসঙ্গেই তিনি ঘুরিয়ে প্রধানমন্ত্রী মোদীকে ইমরান খানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে রাখলেন।
|
ট্রাম্পের কাছে কৃতজ্ঞ মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সদর দফতরে এই বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমি ট্রাম্পের কাছে কৃতজ্ঞ যে তিনি হিউস্টনে এসেছিলেন। তিনি আমার পরম বন্ধু। তিনি ভারতেরও ভালো বন্ধু।
|
মোদী অসাধারণ, পাল্টা ট্রাম্পের
পাল্টা ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী একজন দুর্দান্ত মানুষ, জেন্টেলম্যান এবং অসাধারণ নেতা। আমার মনে আছে ভারতের সঙ্গে এর আগে খুব মতবিরোধ হয়েছে, লড়াই হয়েছে। কিন্তু মোদী আসার পর আমাদের সম্পর্ক অনেক সহজ সরল ও দৃঢ় হয়েছে।












Click it and Unblock the Notifications