US President Election 2024: আমেরিকার ভোটে গাধা বনাম হাতির লড়াই! কেন এমন প্রতীক? ইতিহাস জানলে অবাক হবেন

US President Election 2024: মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। মূলত দ্বিমুখী লড়াই আমেরিকায়। রিপাবলিকান বনাম ডেমোক্র্যাটদের লড়াই (Republicans vs Democrats)। রিপাবলিকানদের প্রার্থী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এদিকে ডেমোক্র্যাটদের প্রার্থী আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris)।

সেই ১৮৫৩ সাল থেকে হয় ডেমোক্র্যাট, নাহলে রিপাবলিকানদের প্রার্থীই আমেরিকার প্রেসিডেন্ট হয়ে এসেছেন। মঙ্গলে ফের হাতি বনাম গাধার লড়াই। ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রতীক গাধা (Donkey Symbol) ও রিপাবলিকানদের হাতি (Elephant Symbol)।

Donald trump and kamala harris

বহু বছর ধরে এমনই প্রতীকে লড়াই করে আসছেন দুই দলের প্রার্থীরা। কিন্তু কেন অন্য কোনও প্রতীক না বেছে দুই জন্তুকে প্রতীক হিসেবে বেছে নেওয়া হল? তা নিয়ে রয়েছে বিস্তর ইতিহাস।

দুই দলের এই হাতি ও গাধা চিহ্নের নেপথ্যের নায়ক হচ্ছেন থমাস নাস্ট (Thomas Nast)। রাজনৈতিক ব্যঙ্ক চিত্রকর (Political Cartoonist) থমাস ১৮৬২ থেকে ১৮৮৬ সাল পর্যন্ত উইকলি ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র আঁকতেন।

উনিশ শতকের এই জনপ্রিয় কার্টুনিস্টের নাম থেকেই ইংরেজি শব্দ 'ন্যাস্টি' (Nasty)-র উৎপত্তি বলে মনে করা হয়। শৈশবে স্কুলে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। তারপর থেকেই আঁকার মাধ্যমে ব্যঙ্গচিত্রে মনোভাব ফুটিয়ে তোলেন থমাস।

১৮২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে চার প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন অ্যান্ড্রু জ্যাকসন নামের এক শিল্পী। কিন্তু বিরোধীদের চক্রান্তে প্রেসিডেন্ট পদ পাননি তিনি। এরপর ক্ষুব্ধ অ্যান্ড্রু জ্যাকসন তাঁর সমর্থকদের নিয়ে নতুন দল গঠন করেন। নাম দেন ডেমোক্রেটিক পার্টি (Democratic Party)।

জ্যাকসনের নতুন দল গড়া নিয়ে টিপ্পনি করতে থাকেন বিরোধীরা। এমনকি তৎকালীন কিছু সংবাদমাধ্যমে তাঁক গাধার ব্যঙ্গচিত্রের সঙ্গে তুলনা করা হয়। গাধার শরীরের উপর জ্যাকসনের মাথা বসিয়ে কার্টুন আঁকেন থমাস নাস্ট। সেই ব্যঙ্গকেই হাতিয়ার করে দলের নির্বাচনী প্রতীক হিসেবে গাধাকে ব্যবহার করতে শুরু করেন ডেমোক্র্যাটরা।

অন্যদিকে, ১৮৭৪ সালে 'থার্ড টার্ম প্যানিক' নামক একটি কার্টুনে রিপাবলিকান পার্টিকে (Republican Party) প্রতীকী হাতি দিয়ে ব্যাখা করেন থমাস নাস্ট। নিজে আদ্যোপান্ত রিপাবলিকান সমর্থকই ছিলেন নাস্ট। উনিশ শতকের মাঝামাঝি সময়ে আব্রাহাম লিংকনের নেতৃত্বে গঠিত হয় রিপাবলিকান পার্টি।

হাতি চিহ্ন ব্যবহার করে তিনি বোঝাতে চান, ডেমোক্র্যাটদের গাধা সিংহের চামড়া গায়ে লাগিয়ে বাকিদের ভয় দেখাতে পারলেও হাতি ভয় না পেয়ে দাঁড়িয়ে আছে। এই নির্ভীক হাতিকেই প্রতীকে হাতিয়ার করেছেন রিপাবলিকানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+